Tuesday, June 23, 2026

বঙ্গে রাহুলের ন্যায় যাত্রার মাঝেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে শাদাব খান

Date:

Share post:

লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি চলছে। এদিকে বাংলায় ন্যায় যাত্রা শুরু করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এরইমাঝে রাজ্যের মাটিতে বড় ধাক্কা খেল কংগ্রেস। হাত শিবির ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন যুব কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি শাদাব খান। শনিবার তৃণমূলের লোকসভার দলনেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি।

রবিবার ভারত জোড়ো ন্যায় যাত্রা উপলক্ষ্যে রাজ্যে আসার কথা রাহুল গান্ধীর। তার মাত্র কয়েক ঘণ্টা আগে কংগ্রেসের দাপুটে নেতার তৃণমূল যোগ নিঃসন্দেহে হাত শিবিরের কাছে বড় অস্বস্তি। শনিবার শাদাব খানের এই যোগদান মঞ্চে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন চৌরিঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ আমিরউদ্দিন ববি, পাঁচ নম্বর বরোর চেয়ারপার্সন রেহানা খাতুন প্রমুখ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...