Monday, April 6, 2026

Entertainment: ‘গুরুতর ‘ অসুস্থ মিমি! উদ্বেগ অনুরাগীদের

Date:

Share post:

টলিউডের (Tollywood actress) জনপ্রিয় অভিনেত্রী, সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অসুস্থ। অভিনেত্রীর শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে আসা মাত্রই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। নায়িকা এমনিতেই সমাজমাধ্যমে যথেষ্ট সক্রিয়। টলিউডের বিয়ের মরশুমে তাঁর সাত পাকের পরিকল্পনার ব্যাপারে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল। তাতে মিমি জানিয়েছেন, আপাতত মাইগ্রেনের সমস্যায় কাবু তিনি।

যেভাবে শীত বাড়ছে-কমছে তাতে জ্বর সর্দি কাশির সমস্যায় ভুগছেন প্রত্যেকে। সাংসদ অভিনেত্রীও ব্যতিক্রম নন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মাইগ্রেনের হাত থেকে বাঁচা মুশকিল নয়, অসম্ভব’৷ এই ছবি দেখা মাত্রই চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা৷ সাধারণত নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ার শেয়ার করেন মিমি। তার অসুস্থতার খবর জানাজানি হতেই সকলেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। মিমির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ রক্তবীজ ‘ যা ১০০ দিন সম্পূর্ণ করল। পাশাপাশি ‘যাহা বলিব সত্য বলিব’ ওয়েব সিরিজেও তাঁর কাজ প্রশংসিত হয়েছে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...