Sunday, June 14, 2026

মহিলা ক্রিকেটে মা.রামারি, সা.সপেন্ড করা হলো তিন ক্রিকেটারকে

Date:

Share post:

ক্রিকেট মাঠে মারামারি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। তবে পুরুষ দলে নয়, অশান্তি মহিলাদের ঘরোয়া ক্রিকেটে। মহিলাদের জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের মাঝে মারামারি করে সাময়িক ভাবে সাসপেন্ড হলেন তিন মহিলা ক্রিকেটার।

এই নিয়ে পাকিস্তানের এক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, অভিযুক্ত তিন ক্রিকেটার হলেন সাদাফ শামস, ইউসরা এবং আয়েশা বিলাল। তবে মাঠে নয়, তিন ক্রিকেটার মারামারিতে জড়ান দলের হোটেলে। জানা যাচ্ছে, কোনও একটি বিষয় নিয়ে প্রথম বচসা শুরু হয় তাঁদের মধ্যে। বচসা থেকে শুরু হয় মারামারি। অভিযোগ সাদাফ এবং ইউসুরা মারধর করেন আয়েশাকে। নাকে গুরুতর আঘাত পয়েছেন তিনি। তাঁর নাক ফেটে রক্ত ঝরতেও দেখা গিয়েছে। তবে ঘটনার কথা আয়েশা প্রথমে কাউকে জানাননি। দু’দিন পর পিসিবি কর্তাদের কাছে সাদাফ এবং ইউসুরার বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। এর পরেই তিন ক্রিকেটারকে সাময়িক ভাবে নিষিদ্ধ এবং নিলম্বিত করা হয়েছে। তিন জনকেই সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকতে বলা হয়েছে।

জানা যাচ্ছে , ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের মহিলা ক্রিকেটের চেয়ারপার্সন তানিয়া মালিককে। তিনি অভিযুক্তদের সঙ্গে কথা বলতে রাওয়ালপিন্ডি গিয়েছেন। সেখানেই হচ্ছে মহিলাদের জাতীয় চ্যাম্পিয়নশিপ।

আরও পড়ুন- বার্সার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন জাভি


Related articles

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...