Friday, June 5, 2026

বার্সার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন জাভি

Date:

Share post:

এফসি বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন জাভি হার্নান্ডেজ। লাগাতার ব্যর্থতার কারণে হতাশ প্রাক্তন বার্সা ফুটবলার। যার কারণে এমনটাই সিদ্ধান্ত নেন জাভি। ইতিমধ্যেই ক্লাবকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বার্সা কোচ।

একটা সময় বার্সার জার্সিতে দীর্ঘদিন খেলেছেন জাভি। গড়েছেন নানা রেকর্ড। এরপর কোচ হিসেবেও দলের জন্য নিজেকে উজার করে দিয়েছেন। কিন্তু দলের পারফরম্যান্স প্রত্যাশিত না হওয়ায় কোচের পদ থেকে ইস্তফা দিতে চাইছেন জাভি। তিনি জানিয়েছেন, “আগামী ৩০ জুন অর্থাৎ চলতি মরশুমের শেষেই বার্সা ছাড়বেন।আমার মনে হয় পরিস্তিতি বদলানো দরকার। আর সেই কারণে এমন সিদ্ধান্ত। বার্সেলোনার ভক্ত হিসেবে আমি এই পরিস্থিতি মেনে নিতে পারছি না, বদলের প্রয়োজন। ” যদিও ক্লাবের তরফে জাভিকে থেকে যাওয়ার অনুরোধ জানা হয়েছে।তবে তবে জাভি সাফ জানিয়ে দিয়েছেন, একবার তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মানে তা আর বদলাবে না। পাশাপাশি তিনি এও জানান, তিনি চান না, তাঁর জন্য বার্সেলোনার কোনও সমস্যা হোক। ব্যর্থতার দায় নিয়েই বিদায় নিচ্ছেন তিনি।

শনিবার ভিয়ারিয়ালের মুখোমুখি হয়েছিল বার্সা। সেখানে ৩-৫ গোলে হারে বার্সা। এই হারের ফলে ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে বার্সেলোনা। লা-লিগায় রিয়ালের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে পড়ে বার্সা। শেষ পাঁচ ম্যাচে ১৬ গোল হজম করেছে বার্সা। ছিটকে গিয়েছে স্প্যানিশ সুপার কাপ এবং কোপা ডেল রে থেকেও। লা লিগা জয়ও ক্রমেই হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে।

আরও পড়ুন- রঞ্জিতে জয়ের মুখ দেখল বাংলা, অসমকে হারালো ইনিংস এবং ১৬২ রানে

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...