Friday, April 3, 2026

মাঝ সমুদ্রে জ্ব.লছিল ব্রিটিশ জাহাজ, ২২ ভারতীয়র প্রাণ বাঁচাল নৌসেনা

Date:

Share post:

শনিবার রাতে এডেন উপসাগরে (Aden) তেল ভর্তি ব্রিটিশ জাহাজে (Merchant Ship) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের শাসক গোষ্ঠী হুথি। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই জাহাজে ছিলেন ২২জন ভারতীয় এবং একজন বাংলাদেশি। ‘ডিস্ট্রেস কল’ পাওয়ার পরই ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস বিশাখাপত্তনম (ins visakhapatnam)-কে নিয়ে অভিযানে নেমেছিল ভারতীয় নৌ সেনা। এদিকে সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে টানা ৬ ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে এসেছে।

লোহিত সাগরে সম্প্রতিই বেড়েছে হুথি হামলা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীকে অনেকে জলদস্যুও বলে থাকেন।বিগত কয়েক সপ্তাহে ভারত, আমেরিকা সহ একাধিক দেশের জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। এবার এডেন উপসাগরেও চলল হামলা। তবে হুথিরাই এই মিসাইল হামলা চালিয়েছে কি না, তা জানা যায়নি। এসওএস কলে সাড়া দেওয়ার জন্য ভারতীয় নৌ সেনা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন অভিলাষ রাওয়াত একটি ভিডিও শেয়ার করেছে। তাতে তিনি বলছেন, আমি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তনমকে ধন্যবাদ জানাই। আচমকা আমাদের তেল ভর্তি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর একসময় আমরা এই আগুনের বিরুদ্ধে লড়াই করার সমস্ত আশা হারিয়ে ফেলেছিলাম। তখনই সমস্ত ঝুঁকি উপেক্ষা করে আমাদের সাহায্য করতে এগিয়ে আসে ভারতীয় নৌ সেনা বাহিনী।

এদিকে ভারতীয় নৌসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে মার্লিন লুয়ান্ডা জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হয়। বাণিজ্যিক ওই জাহাজে তেল নিয়ে যাওয়া হচ্ছিল। তাতে মিসাইল হামলা চালানো হয়। খবর পেতেই সঙ্গে সঙ্গে ওই জাহাজের কাছে পৌঁছয় ভারতীয় নৌসেনা। আইএনএস বিশাখাপত্তনমে ১০ জন দমকলকর্মী গিয়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় ওই জাহাজের যাত্রীদের। যাতে ফের আগুন না লাগে, তার জন্য জাহাজটির উপরে নজর রাখছে আইএনএস বিশাখাপত্তনম।

 

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...