Saturday, May 16, 2026

Breakfast Sport : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ সুপার কাপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি এবং ওড়িশা এফসি। ২০১৮ সালের পর আবার সুপার কাপের ফাইনাল খেলতে চলেছে ইস্টবেঙ্গল। মহানদীর তীরে রবিবার ট্রফির লড়াইয়ে লাল-হলুদের শেষ বাধা সার্জিও লোবেরার ওড়িশা এফসি। ফাইনালে শক্তি বাড়িয়ে নামছে ইস্টবেঙ্গল।

২) মাত্র কয়েক মাসের ব্যবধানে আরও একটা সর্বভারতীয় ট্রফির ফাইনাল খেলতে নামছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ক্লেটন সিলভাদের। রবিবার সুপার কাপের ফাইনালে লাল-হলুদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। যারা আবার ঘরের মাঠে খেলবে। পাশাপাশি গতবারের চ্যাম্পিয়ন।

৩) নজির গড়লেন রোহন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না-ম্যাথু এবডেন জুটি। এই জয়ের ফলে বয়স্কতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়লেন রোহন বোপান্না। ফাইনালে বোপান্না-এবডেন হারালেন ইতালিয়ান জুটি সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে। ম্যাচের ফলাফল ৭-৬ (৭-০), ৭-৫।

৪) ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ৩১৬। ১২৬ রানে এগিয়ে ইংরেজরা। প্রথম ইনিংসে ৪৩৬ রান করল টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল সাত উইকেটে ৪২১ রান।তৃতীয় দিনে খুব একটা রান যোগ করতে পারেনি টিম ইন্ডিয়া।

৫) রঞ্জিট্রফির দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলা। দ্বিতীয় দিনে অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০৫ রান করে বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক মনোজ তিওয়াড়ি এবং অনুষ্টুপ মজুমদার। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে অসমের রান সংখ্যা ৮ উইকেট হারিয়ে ৯৯। বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ কাইফ এবং সুরজ সিন্ধু জসওয়াল।

আরও পড়ুন – Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...