Tuesday, March 17, 2026

কাঁচরাপাড়ায় দোকানে বিস্ফোরণ, আহত ২

Date:

Share post:

জনবহুল এলাকায় একটি দোকানে হঠাৎ বিস্ফোরণ উত্তর ২৪ পরগণার কাঁচরাপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভাঙা-চোরা জিনিসের দোকানে বিস্ফোরণটি হয়। জিনিসপত্রের স্তূপে বোমা ফাটার মত ঘটনায় আতঙ্ক ছড়ায় জনবহুল কালীনগর বাজার এলাকায়। ঘটনায় দোকানের দুজন আহত হয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে প্রাথমিকভাবে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়।

রবিবার দুপুরে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার মণ্ডলপাড়া এলাকার মধু ব্যবসায়ীর গোডাউন লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী, সাংসদ অর্জুন সিং ও স্থানীয় কাউন্সিলর। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ছুটির দিনে দুষ্কৃতীরা টোটোয় চেপে ব্যবসায়ী মধু রায়ের গোডাউনের কাছে এসে বোমাবাজি করে চম্পট দেয়। গোডাউন মালিকের মেয়ে অনিতা কৈরী জানান, তিনি অসুস্থ মাকে নিয়ে বাড়ির গেটের সামনে ওষুধ খাওয়াচ্ছিলেন। বিকট আওয়াজ হতেই আতঙ্কে মাকে নিয়ে ঘরে ঢুকে পড়েন তিনি। গোডাউনে কাজ করা দুই কর্মী বোমার ঘায়ে আহত হয়েছেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন বীজপুর থানার পুলিশ। ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদার-সহ অন্যান্যরা। কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে তদন্তে পুলিশ।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...