Monday, April 6, 2026

কিশোরের অস্বাভাবিক মৃ.ত্যুর জের! রবিবার ফের অ.শান্ত মেটিয়াব্রুজ

Date:

Share post:

কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল মেটিয়াব্রুজ (Metiabruz)। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই রণক্ষত্রের চেহারা নেয় মেটিয়াব্রুজ থানা এলাকা। জনরোষের মুখে পড়ে দুই পুলিশ কর্মী আহত হন বলে খবর। পাশাপাশি এদিন উত্তেজিত জনতা পুলিশের (Police) গাড়িতেও আগুন লাগিয়ে দেয়। তবে পরিবারের অভিযোগ, ওই কিশোরকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ময়নাতদন্তের পর শনিবার রাতে বছর সতেরোর কিশোরের দেহ এলকায় ফিরতেই অভিযুক্তদের গ্রেফতার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ সেই অবরোধ তুলতে গেলে অশান্ত হয়ে ওঠে পরিস্থতি। পুলিশের সঙ্গে বচসা ও হাতাহাতির পরিস্তিতি তৈরি হয় স্থানীয়দের। ইতিমধ্যে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, ঘটনায় শেখ শাকিল আহমেদ ওরফে রকি, শেখ সাবির আহমেদ ওরফে রনি, শেখ সোহেল আহমেদ ওরফে রোহনকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে নতুন করে যাতে এলাকায় অশান্তি ছড়িয়ে না পড়ে, তার জন্য মোতায়ন করা হয়েছে র‍্যাফ। মৃতের পরিবারের দাবি, পাওনা টাকার জন্য ওই কিশোরকে ডেকে নিয়ে গিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

 

 

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...