Friday, June 26, 2026

‘আত্মীয়তায় সীমাবদ্ধ’, ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্পর্কে খোলামেলা নারায়ণ মূর্তি

Date:

Share post:

‘আন্তরিক ব্যক্তিগত আত্মীয়তায় সীমাবদ্ধ’। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) সঙ্গে সম্পর্কের বিষয়ে এমনটাই জানালেন শ্বশুরমশাই ইনফোসিস (INFOSYS) প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। ব্রিটেনের রাজনৈতিক বিষয়গুলিতে কোনওভাবেই মাথা গলানো থেকে দূরে থাকার কথাও জানান বর্ষীয়ান বিলিয়নিয়ার। পাশাপাশি নিজেও রাজনীতি থেকে যে দূরেই থাকতে চান স্বীকার করলেন নারায়ণ মূর্তি (Narayana Murthy)।

২০০৯ সালে ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি তনয়া অক্ষতা মূর্তির সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ হন ঋষি সুনক। ২০২২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর ইনফোসিস কর্ণধারের সঙ্গে পারিবারিক সম্পর্কের বিষয়টি ঘটা করে প্রচারের আলোয় আসে। সম্প্রতি ব্রিটেনের বিরোধী দলের সমালোচনার মুখে বিভিন্ন কারণে পড়তে হয়েছে ঋষি সুনককে। সেই সমালোচনার শিকার হয়েছেন স্ত্রী অক্ষতাও। বিরোধীরা ঋষি ও অক্ষতার যৌথ বাণিজ্যিক সংস্থাকে ইনফোসিস মদতপুষ্ট বলে দাবি করেছে।

তবে ইনফোসিস কর্তার দাবি, তাঁদের মধ্যে ভীষণই নিবিড়, আন্তরিক, ভালবাসার (affectionate) ব্যক্তিগত সম্পর্ক। আর সেই পর্যন্তই সম্পর্ক সীমাবদ্ধ। তার অতিরিক্ত বিষয়ে উভয়ের মধ্যে সম্পর্কের বিস্তার নেই। সেই সঙ্গে তিনি জানান, ব্রিটেনের বাসিন্দা হিসাবে সে দেশের রাজনৈতিক কোনও বিষয়ে উক্তি করা তাঁর পক্ষে অসম্মানজনক। তাই রাজনৈতিক বিষয়ে তিনি কোনও বক্তব্য পেশ থেকে সবসময় বিরত থাকেন।

স্বামীর মতো একই মতামত পোষণ করেন স্ত্রী সুধা মূর্তিও। তবে সমালোচনার মুখে কন্যা অক্ষতাকে শক্ত থাকার শিক্ষাও তিনি দেন। কঠিন সময়ে তিনি মেয়েকে শিখিয়েছেন নীতি ও আইন বজায় রেখে নিজের কর্ম করে যেতে। অন্যের বক্তব্য সাময়িকভাবে প্রভাবিত করলেও ধীরে ধীরে সেই প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হবে যদি নিজে সঠিক পথে থাকা যায়। নিজের কাজের জন্য শিখণ্ডি হিসাবে কাউকে প্রয়োজন নেই, ঈশ্বর সবার কাজের বিচার করছেন।

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...