Tuesday, April 14, 2026

পদের লোভ দেখিয়ে ধর্ষণ বিজেপি নেতার, আত্মঘাতী বিজেপি নেত্রী

Date:

Share post:

পদের লোভ দেখিয়ে বিজেপি নেত্রীকে দিনের পর দিন ধর্ষণ বিজেপি নেতার। দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকায় অপমানে আত্মঘাতী হলেন বিজেপি নেত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখীতে।

জানা গিয়েছে, যে বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে তিনি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার  হেভিওয়েট গেরুয়া নেতা তরুণ সামন্ত। অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে ২৪ জানুয়ারি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন মৃতার স্বামী। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পরিবারের অভিযোগ, ২০২২ সালের পুরভোটের সময় তাঁর স্ত্রী দলের প্রার্থীও হয়েছিলেন সোনামুখী পুরসভার একটি ওয়ার্ডে। মৃতার স্বামী অভিযোগ, তখনই ওই বিজেপি নেতার সঙ্গে তাঁর স্ত্রীর পরিচয় হয়। অভিযুক্ত বিজেপি নেতা দলের তরফে অন্যত্র পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন। তারপরও তাঁর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্যই তিনি দলের শীর্ষ নেতাদের ম্যানেজ করে তাঁদের ওয়ার্ডের দায়িত্ব নেন। ওই সময় থেকেই তাঁর স্ত্রীকে দলের উঁচু পদে বসানোর লোভ দেখিয়ে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেন অভিযুক্ত বিজেপি নেতা। তার জেরেই বিষ্ণুপুরে মিটিংয়ের নাম করে নিয়ে গিয়ে প্রায়শই ওই মহিলা বিজেপি নেত্রীকে ধর্ষণ করেন অভিযুক্ত নেতা। মোবাইলে তোলা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হয়। তখন গোটা বিষয়টি ওই নেত্রী তাঁর স্বামীকে জানানোর পাশাপাশি সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন।

এই ঘটনার পর অভিযুক্ত বিজেপি নেতা ওই বিজেপি নেত্রীকে হুমকি দেওয়ার পাশাপাশি মহিলার নগ্ন ভিডিও ও ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। বিজেপি নেতার লাগাতার হুমকিতে আতঙ্কিত বিজেপি নেত্রী গত ২৩ জানুয়ারি নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বিজেপি নেতার এহেন কাণ্ডে মুখ পুড়েছে রাজ্য গেরুয়া শিবিরের।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...