Tuesday, June 23, 2026

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতায় তৃণমূলের মিছিল, বিজেপিকে তোপ ফিরহাদের

Date:

Share post:

কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া কয়েক হাজার কোটি টাকা। একাধিকবার এই নিয়ে সরব হয়েছে তৃণমূল।কেন্দ্রকে বারবার আর্জি জানিয়েও মেলেনি ১০০ দিনের কাজের টাকা। এরই পাশাপাশি আবাস যোজনা প্রকল্পেও দীর্ঘদিন ধরে মিলছে না কেন্দ্রের টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বকায়া আদায়ে একাধিকবার দিল্লিতে দরবার করেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বকেয়ার দাবিতে ধরনাতেও বসেছেন। কিন্তু মেলেনি বকেয়া টাকা। বিজেপি সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে রাজ্যের শাসকদল।

রবিবার সরকারি প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতায় তৃণমূল মিছিল করল। গোলপার্ক থেকে মিছিল শুরু হয়েছে।গড়িয়াহাট হয়ে হাজরা পর্যন্ত মিছিল হবে।মিছিলে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, দেবাশিস কুমারের মতো নেতৃত্ব। মিছিলে পা মেলান দলের বিধায়ক এবং কর্মী সমর্থকরা।

হাজরায় তৃণমূলের সভায় মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, অবিলম্বে ১০০ দিনের কাজের টাকা দিক কেন্দ্রীয় সরকার। তার দাবি, এই টাকা রাজ্যের ন্যায্য পাওনা।ভারতের সংবিধান অনুযায়ী এই টাকা কেন্দ্র আটকে রাখতে পারে না।ছাত্র-যুব সবাইকে নিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আজও বাংলা মানুষের জন্য পথে নেমেছে।মুখ্যমন্ত্রী নিজেও পথে নেমে এর বিরুদ্ধে লড়াই করছেন।যতক্ষণ না কেন্দ্র আমাদের প্রাপ্য টাকা দেবে ততদিন এই প্রতিবাদ আন্দোলন চলবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...