Sunday, May 24, 2026

যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর, সড়কপথের চাপ কমাতে জলপথে নতুন পরিষেবা পরিবহণ দফতরের!

Date:

Share post:

রাস্তায় বাড়ছে যানজট, সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিকল্প পরিবহণ ব্যবস্থাকে মজবুত করতে এবার জলপথকেই পাখির চোখ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। বিশ্বব্যাঙ্কের টাকায় মোট ১৫টি ইলেকট্রিক ফেরি কিনতে চলেছে রাজ্য। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কলকাতা সংলগ্ন শহরতলির বিভিন্ন গঙ্গার ঘাটে অত্যাধুনিক মানের জেটি নির্মাণ করা হবে বলেই সরকারি সূত্রে খবর মিলেছে। নতুন ইলেকট্রিক ফেরির মধ্যে সাতটি নন এসি এবং বাকিগুলো এসি ডেকযুক্ত। নতুন এই জেটিতে প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া থেকে শৌচালয় সবই উন্নত মানের হবে বলে জানানো হয়েছে। এর ফলে জলপথে মানুষের আগ্রহ বাড়বে বলেই মনে করছে পরিবহণ দফতর (West Bengal Transport Department)।

পরিবহণ দফতর সূত্রে খবর গঙ্গার ধারে যে সব পুরোনো জেটি ছিল তার বেশিরভাগই জরাজীর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে মাথার উপর কোনও শেড না থাকায় বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্ভোগের শিকার হন যাত্রীরা। এছাড়া ওয়েটিং রুম না থাকার সমস্যা তো রয়েছে। তার সঙ্গে আবার শৌচাগার না থাকায় মহিলা এবমগ বয়স্করা যথেষ্ট সমস্যায় পড়েন। এবার নতুন জেটিতে এইসব সমস্যা থাকবে না। প্রতিবন্ধীরাও যাতে লঞ্চে যাতায়াত করতে পারেন তার জন্য সিঁড়ির বদলে র‍্যাম্প তৈরি করা হবে। অগ্নিকাণ্ড ঠেকাতে ফায়ার ফাইটিং সিস্টেম থাকবে। পরিবহণ দফতর যাত্রী নিরাপত্তার জন্য গ্যাংওয়ে এবং পাথওয়ের দু’পাশে স্টিলের ব্যারিকেড দেওয়ার পরিকল্পনাও করেছে। দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইনফ্রাসট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন। বছর দেড়েকের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। নবান্ন সূত্রের খবর, বিশ্বব্যাঙ্কের ঋণের টাকায় গঙ্গার দুই পাড়ে যে ১৫টি নতুন ভাসমান জেটি তৈরি হবে সেই তালিকায় উত্তর ব্যারাকপুরের বাবাজি ফেরিঘাট, বৈদ্যবাটির কানাইদিওয়ার ফেরি ঘাট, ভাটপাড়ার আঠপুর ঘাট, চন্দননগরের গোন্দলপাড়া, হাওড়ার বালি ঘাট, উত্তর চব্বিশ পরগনার বরানগর, হাওড়ার জগন্নাথ ঘাট, হাওড়ার সাঁকরাইলের পোদরা, কলকাতার রাজাবাগান ঘাট, হুগলির চুঁচুড়ার চাঁদনি ঘাট, তামলিপাড়া ও হুগলি ঘাট, হালিশহরের জুটমিল ঘাট, এছাড়া মেটিয়াবুরুজ জেটি ঘাট এবং দক্ষিণ চব্বিশ পরগনার পুজালি ঘাট। সম্পূর্ণ পরিষেবা চালু হয়ে গেলে সাধারণ মানুষ অনেক বেশি করে জলপথে সফরের দিকে আগ্রহ দেখাবেন বলেই আশাবাদী রাজ্য পরিবহণ দফতর। এতে সড়কপথের যানজট অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।


Related articles

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন...

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...