Tuesday, April 7, 2026

১০ বছরে ৫ হাজার ৭৮০ কোটি টাকার কাজ, এটাই ডায়মন্ড হারবার মডেল: অভিষেক

Date:

Share post:

গত দশ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কী কী উন্নয়নের কাজ হয়েছে তার খতিয়ান তুলে ধরলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তথ্য দিয়ে জানালেন, “গত ১০ বছরে তিন লোকসভা কেন্দ্রে ৫ হাজার ৭৮০ কোটি টাকার কাজ হয়েছে। এটাই ডায়মন্ড হারবার মডেল।” একইসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে বললেন, দেশের কোথাও কোনও লোকসভা কেন্দ্রে যদি কেউ এত কাজ করে থাকেন তাহলে খতিয়ান প্রকাশ করুন।

সোমবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই কেন্দ্রের উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হল। এরপর উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, “আমরা বলেছিলাম এখানে বয়স্কদের বার্ধক্যভাতা দেওয়া হবে। সেইমতো ৭০ হাজার মানুষকে আমাদের তরফ থেকে বার্ধক্যভাতা দেওয়া হচ্ছে। ৫ লক্ষ ৮০ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃত।” পাশাপাশি অন্যান্য প্রকল্পসহ এই কেন্দ্রের কাজের হিসেব দিয়ে তিনি বলেন, “ইতিমধ্যেই ডায়মন্ড হারবারে ২হাজার ৮০০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। ২ হাজার ৪০০ কোটি টাকার কাজ চলছে। সবমিলিয়ে মোট ৫ হাজার ২০০ কোটি টাকা। পাশাপাশি আরও ৫৮০ কোটি টাকার কাজ টেন্ডার হয়ে রয়েছে। খুব শীঘ্রই তা শুরু হবে। সব মিলিয়ে ১০ বছরে এখানে ৫ হাজার ৭৮০ কোটি টাকার কাজ হচ্ছে। আগামী ১০ বছরের ডায়মন্ড হারবারে ১০ হাজার কোটির কাজ হবে। এরই নাম ডায়মন্ড হারবার মডেল।”

একইসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক আরও বলেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে কাজ হয়েছে প্রতিবছর পুস্তকের আকারে আমি তা প্রকাশ করি। কেউ যদি কাজের খতিয়ান চায় ঠিকানা পাঠাক সমস্ত নথি আমি পাঠাব। আমি বলছি দেশের ৫৫২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে যদি কোথাও এত কাজ কেউ করে থাকে তবে রিপোর্ট প্রকাশ করুক। আমার যদি কোনও খামতি থাকে আমি তার কাছ থেকে শিখব।

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...