Saturday, June 13, 2026

চোপড়ায় আগামিকাল মুখ্যমন্ত্রীর মিছিল ঘিরে উন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোমবারও একই দাবি করেছেন৷ যদিও মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।বরং এবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পরদিনই অর্থাৎ মঙ্গলবার উত্তর দিনাজপুরে মিছিল করবেন তৃণমূলনেত্রী৷
সোমবার থেকেই উত্তরবঙ্গ সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী৷

আগামিকাল তিনি উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে যাবেন। সেখানে দুই জেলাতেই প্রশাসনিক বৈঠক করার কথা আছে৷জানা গিয়েছে, প্রশাসনিক বৈঠকের আগে চোপড়া এবং উত্তরবঙ্গে তৃণমূলনেত্রী মিছিল করবেন৷ ইতিমধ্যেই মিছিল আয়োজনের জন্য দলীয় নেতৃত্বকে তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে৷ তার প্রস্তুতিও শেষ পর্যায়ে। এই মিছিলকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উন্মাদনা তুঙ্গে।

সোমবার উত্তর দিনাজপুরের চোপড়ায় ভারত জোড়ো ন্যায় যাত্রা করে বিহারে পৌঁছেছেন রাহুল গান্ধী৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী ওই জায়গাতেই মিছিলের সিদ্ধান্ত নিয়েছেন।স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা দেখা দিয়েছে৷ বাংলায় তৃণমূল একাই লড়বে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী৷তার এই ঘোষণার পরেও অবশ্য তৃণমূলনেত্রীকে ইতিবাচক বার্তাই দিয়েছে কংগ্রেস নেতৃত্ব৷ সবঠিকঠাক থাকলে,আগামী ৩১ জানুয়ারি ফের ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মালদহ পৌঁছবেন রাহুল গান্ধী৷ ওই দিনই মালদহ জেলা সফরে মুখ্যমন্ত্রীরও পৌঁছনোর কথা।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...