Saturday, June 27, 2026

ধৈর্যের সীমা থাকে’, জোট জট নিয়ে অধীরকে নিশানা অভিষেকের

Date:

Share post:

লোকসভার আগে ইন্ডিয়া জোটে জট নিয়ে এবার অধীর চৌধুরীকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ ধৈর্যের একটা সীমা থাকে। যে মহিলা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তাঁকেই বলছেন ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুন’।

ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক হওয়ার পরও তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাই এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। দলনেত্রীর সুরেই সোমবার আমতলা থেকে কার্যত সেকথাই বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন অধীরকে নিশানা করে অভিষেক সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘আপনি দেখান, ২১০ দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছে, তৃণমূল কংগ্রেসের কোনও মুখপাত্র একটা মন্তব্য করেছে। ধৈর্য্যের সীমা থাকে। যে মহিলা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তাঁকে বলছেন আমরা বিরুদ্ধে লড়ুন। কে বলছে? প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছে। গত ৭ মাসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলেনি। কিন্তু তৃণমূনেত্রীকে বারবার আক্রমণ করেছেন অধীর। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন’। প্রদেশ কংগ্রেস সভাপতিকে তাঁর প্রশ্ন, ‘বাংলার বঞ্চনা নিয়ে কতবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন’?

আরও পড়ুন- বর-১০৩, কনে-৪৯, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের সংযোজন, ‘ইন্ডিয়া জোট মানুষের জোট। মানুষ ঠিক করুক কাকে ভোট দেবেন।’ আসনরফা নিয়েও কংগ্রেসের কোর্টে বল ঠেললেন অভিষেক। আসন সমঝোতা করতে কংগ্রসকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল তৃণমূল। কিন্তু তাতে আমল দেয়নি কংগ্রেস। তাদের এই আচরণ নিয়ে ক্ষুব্ধ অভিষেক। বলেন, ‘কংগ্রেস আসনরফা নিয়ে আলোচনা করেনি। কার জন্য় আসন সমঝোতা হল না মানুষ বুঝবে।’

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...