Saturday, June 27, 2026

বর-১০৩, কনে-৪৯, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

Date:

Share post:

১০৩ বছর বয়সেও নিঃসঙ্গতা। তাই কনে হিসাবে নিজের বয়সের অর্ধেকেরও কম বয়সি মহিলাকে বেছে নিলেন মধ্যপ্রদেশের ভোপালের এক বৃদ্ধ। একইভাবে নিঃসঙ্গতা কাটাতে দ্বিগুণ বয়সি বৃদ্ধকেই পছন্দ ওই মহিলার। আর তাদের বিয়ে করে বাড়ি ফেরার তাঁদের ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া।

গতবছর ভোপালের ১০৩ বছরের হাবিব নজরের সঙ্গে ৪৯ বছরের ফিরোজ জাহানের বিয়ে হয়। একটি অটো করে এই নবদম্পতি যখন বিয়ে সেরে বাড়ি ফিরছিলেন তখন একটি ভিডিও করা হয় তাঁদের। সেই ভিডিওটিই সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানেই হাবিব বলছেন এটি তাঁর তৃতীয় বিয়ে। এমনকি এই বয়সে বিয়ের কারণ নিয়েও খোলাখুলি হাবিবি নজর। তাঁর কথায় একা একা আর ভালো লাগছিল না। তাই পছন্দের ফিরোজকে বিয়েই করে ফেললেন।

ভারতের স্বাধীনতা সংগ্রামের সৈনিক ছিলেন হাবিব নজর। দেশ স্বাধীন হওয়ার পর নাসিকের এক মহিলার সঙ্গে বিয়ে করে সংসারিও হন। এরপর লক্ষ্ণৌতে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। এই দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর থেকে সময়টা ভালো কাটছিল না হাবিবের। সেই সময়ই ফিরোজের সঙ্গে আলাপ হয় তাঁর। স্বামীর মৃত্যুর পর ফিরোজও একাকিত্বে ভুগছিলেন। হাবিবকে দেখাশোনার একজন মানুষও হয়ে উঠতে চেয়েছিলেন তিনি। এরপরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় মানুষ তাঁদেরকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানাচ্ছেন। আবার হাবিবও তাঁদের ধন্যবাদ জানাচ্ছেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...