Saturday, April 4, 2026

১ ঘণ্টার টনসিল অপারেশনের পর কিশোরীর মৃত্যু! কাঠগড়ায় নার্সিংহোম

Date:

Share post:

ফের কাঠগড়ায় শহরের বেসরকারি হাসপাতাল। টনসিল অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু। বাগুইআটি একটি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা।
গলা ব্যথা নিয়ে ইএনটি স্পেশালিস্ট ডক্টর রাহুল সরকারকে প্রথমে দেখিয়েছিলেন দমদম ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা ১৯ বছরের মীনাক্ষী বৈরাগী। চিকিৎসক গলায় ইনফেকশন হয়েছে বলে অবিলম্বে অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেই মতো ভিআইপি রোডের ধারে একটি নার্সিংহোমে ২৫ জানুয়ারি ভর্তি করানো হয় ওই কিশোরীকে। সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক রবিবার বেলা ১টা নাগাদ রোগীর অপারেশন করেন। অপারেশন শেষও হয়ে যায়। চিকিৎসক সেই সময় রোগীর পরিবারকে জানান যে, সুস্থ আছে মীনাক্ষী বৈরাগী। অপারেশন সফল হয়েছে।

কিন্তু রোগীর পরিবারের অভিযোগ,অপারেশন সফল বললেও তাঁরা যখন রোগীকে দেখতে যান তখন রোগী বেডে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। এরপর রাত ১০টা নাগাদ রোগীকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার কিছুক্ষণ বাদেই রোগীর পরিবার জানতে পারেন যে, মৃত্যু হয়েছে মীনাক্ষীর । সেই সময় হাসপাতলে কোনও চিকিৎসক ছিলেন না বলেও দাবি রোগীর পরিবারের। এই মৃত্যুর জন্য চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনেন রোগীর আত্মীয় পরিজনরা। এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাগুইহাটি এলাকায়।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...