Wednesday, April 8, 2026

বাংলার বকেয়া না দিলে, ২ ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসবেন: হুঙ্কার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে সময়। তার মধ্যে বাংলার বকেয়া না দিলে, তিনি নিজে ২ ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসবেন। সোমবার, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগেই কেন্দ্রকে সময় বেঁধে দিয়েছিলেন মমতা। এবার নিজের অবস্থান সাফ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।

বাংলার বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লি গিয়ে আন্দোলন সংগঠিত করেছেন অভিষেক। প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেছেন মমতা, অভিষেক ও ৯জন তৃণমূল সাংসদ। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। এদিন, মুখ্যমন্ত্রী বলেন, “১ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। সাত দিন টাইম দিয়েছি। আমাদের টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবেন না, নিজের পরিশ্রমের টাকা পাবেন না, আর তোমরা অট্টালিকায় থাকবে এটা হবে না। এটা আমি বরদাস্ত করব না। টাকা না পেলে যা করার করব। ১০০ দিনের বকেয়া টাকা না দিলে ২ তারিখ থেকে আমি নিজে ধর্নায় বসব।

মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র সময়ের মধ্যে টাকা না দিলে তিনি ১০০ দিনের বঞ্চিতদের নিয়ে তিনি আলাদা করে বৈঠক করবেন। রাজ্যের সাড়ে ১১ লক্ষ আবাস যোজনার বঞ্চিত প্রাপকদের নিয়েও বৈঠক করবেন। এদিন নাম না করে মোদি সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “ইলেকশনের আগে বলবে, এই তো আমি দিলাম। যেন জমিদারির টাকা দিচ্ছে। মেয়েরা কাপড় কিনতে গেলেও জিএসটি দিতে হচ্ছে। বই কিনতেও জিএসটি। আমার এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছো আর আমার ভাগটা দিচ্ছো না। একশো দিনের কাজের টাকা দেয় না। আমি তিন থেকে চার বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বাংলা আবাস যোজনা। আমরা অর্ধেক দিই, ওরা অর্ধেক দেয়। সেই টাকাও জিএসটি দিয়ে তুলে নিয়ে যায়। এখন সেটাও বন্ধ। পথশ্রীতে ১২ হাজার রাস্তা করেছি। আরও ১২ হাজার গ্রামীণ রাস্তা হবে পথশ্রীতে। রাজ্য জুড়ে বাংলার সহায়তা কেন্দ্র চলছে। কারোর কাস্ট সার্টিফিকেট নিয়ে সমস্যা হয়, তাহলে ১২ তারিখ পর্যন্ত স্টেশনে আধিকারিকরা থাকছেন। পঞ্চায়েত প্রধান, বিডিও থাকবেন।“


Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...