Saturday, April 4, 2026

BSF-এর দেওয়া পরিপচপত্র নেবেন না, কোচবিহারের সভা থেকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

বিএসএফ-এর দেওয়া পরিপচপত্র নেবেন না। এনআরসির আওতায় পড়ে যাবেন। সোমবার, কোচবিহারে রাসমেলা ময়দানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে মমতা, আশ্বাস দেন, “বিপদে পড়লে আমি বাঘের বাচ্চার মতো আছি।”

সীমান্ত অঞ্চলে আলাদা করে পরিচয়পত্র দিচ্ছে BSF। কোচবিহারে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “BSF-এর অত্যাচারে আলাদা আই কার্ড দিতে চাইছে, নেবেন না। ওই কার্ড নিলে NRC-তে পড়ে যাবেন।“ একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “শীতলকুচি ভুলে যাননি তো, চারটে ছেলেকে বিএসএফ মেরে দিয়েছিল। এরপরেই বিস্ফোরক অভিযোগ করেন মমতা। বলেন যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয়। গ্রামেগঞ্জে অত্যাচার করলে যেন FIR করবেন।“

এরপরেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। বলেন, “ভয় পাবেন না। বিপদে পড়লে আমি বাঘের বাচ্চার মতো আছি।“ তাঁর কথায়, ভয় দেখিয়ে ভোট করতে চায় বিজেপি। “এজেন্সি দেখিয়ে ভয় দেখায়, আমাদের সাথে না আসিস তোর বাড়ি ইডি পাঠাব।“

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আগাম জামিন পাওয়া নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন, বেল পেয়ে গেল কী করে! বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই তিনি বলেন, খুন করে কেউ জামিন পেলে, আইনের উপর আস্থা চলে যাবে। মমতার অভিযোগ, “বিজেপি করলে সাদা, তৃণমূল করলে কাদা”।

আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা একই সঙ্গে দেখার নির্দেশ,বিতর্ক তুঙ্গে

কোচবিহারের স্বনির্ভর গোষ্ঠীগুলি নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “সেল্ফ হেল্প গ্রুপ আমরা সাহায্য করি। কিন্তু অনেকে তলায় তলায় কথা বলছেন। তারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন আমি শুনেছি। তাদের বলব কাজ আমরা করে দিই। আমাদের উপর ভরসা রাখুন।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...