Thursday, June 4, 2026

সদলবলে হেমন্ত সোরেনের বাড়ি ইডি! ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগ বিরোধীদের

Date:

Share post:

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, অবিজেপি রাজ্যগুলিতে ততই সক্রিয় হয়ে উঠেছে এজেন্সি রাজনীতি। সেই ধারা অব্যাহত রেখে এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে সদলবলে হাজির হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সোমবার সকালে হেমন্তের দিল্লির বাড়িতে উপস্থিত হন ইডি আধিকারিকরা। আগেই জানা গিয়েছিল বর্তমানে দিল্লিতেই রয়েছেন শিবু সোরেনের পুত্র হেমন্ত।

গত ২০ জানুয়ারি রাঁচীতে হেমন্তের সরকারি বাসভবনে হানা দিয়েছিল ইডি। প্রায় সাত ঘণ্টা তল্লাশি চালানোর পর অর্থ তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এ তাঁর বয়ান নথিভুক্ত করা হয়। তার পরই ইডি সূত্রে জানা গিয়েছিল, বেশ কিছু প্রশ্নের জবাব না মেলায় হেমন্তকে ফের সমন পাঠানো হবে। তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপের অভিযোগ অবশ্য উড়িয়ে দেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন যে, নির্বাচিত সরকারকে ফেলে দিতেই এবং রাজ্যে অস্থিরতা তৈরি করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বিজেপি। বিরোধীদের তরফেও অভিযোগ করা হয়েছে, লোকসভা ভোটের আগে বিরোধী শিবিরকে দুর্বল করতে সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির।

উল্লেখ্য, রাঁচিতে ৭.১৬ একর একটি জমির মালিকানার বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে এর আগেও ৯ বার সোরেনকে তলব করেছিল ইডি। তবে তিনি সাড়া না দেওয়ায় এদিন সরাসরি তাঁর দিল্লির বাড়িতে হাজির হলেন আধিকারিকরা। এই জমি সংক্রান্ত মামলায় ইতিমধ্যে ১৪ জন গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ওই জমি নাকি সেনার জমি ছিল। বেআইনিভাবে তা দখল করা হয়েছে।

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...