Saturday, March 14, 2026

কোচবিহারে প্রশাসনিক সভা, রাজবংশী ভাষায় স্কুল উদ্বোধন-সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উত্তরবঙ্গ (North Bengal) সফরে রবিবার সন্ধেয় কোচবিহারের (Coochbehar) সার্কিট হাউসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে, মমতার সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। পাঁচ দিনের সফরের জন্য রবিবার দুপুরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসিমারার উদ্দেশে রওনা দেন মমতা। হাসিমারা বায়ুসেনার ছাউনি থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী পৌঁছে যান কোচবিহারে।

এদিকে সোমবার ফুলবাড়িতে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী একাধিক ঘোষণা করতে পারেন। তার মধ্যে রয়েছে কোচবিহারে রাজবংশী ভাষায় পঠনপাঠনের ঘোষণাও। প্রশাসন সূত্রের খবর, রাজবংশী ভাষার অন্তত ২০০টি স্কুলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ৪৩টি নতুন বাসের সূচনাও করবেন তিনি। এছাড়াও এদিনের প্রশাসনিক সভা থেকে একাধিক উল্লেখযোগ্য ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, সোমবারের সভা থেকে কোচবিহারের শতাধিক রাজবংশী ভাষার স্কুলের সূচনা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

সূত্রের খবর, মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এর পর মালদহ, মুর্শিদাবাদের কর্মসূচি সেরে কৃষ্ণনগরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি কলকাতায় ফিরবেন বলে নবান্ন সূত্রে খবর।

 

 

 

 

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...