Thursday, June 25, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি। এদিন কলিঙ্গ স্টেডিয়ামে ফাইনালে ওড়িশা এফসিকে হারালো ৩-২ গোলে। লাল-হলুদের হয়ে গোল গুলি করেন নন্দ কুমার, ক্রেসপো এবং অধিনায়ক ক্লেটন সিলভা। এই জয়ের ফলে এক যুগ পর ঢুকলো কোনও সর্বভারতীয় ট্রফি। শেষ ২০১২ সালে ট্রেভর মর্গ্যানের কোচিংয়ে ফেডারেশন কাপ জয় করেছিলো লাল-হলুদ।

২) নতুন চ্যাম্পিয়ন পেল অস্ট্রেলিয়ান ওপেন। প্রথম ইতালীয় খেলোয়াড় হিসাবে চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার। ফাইনালে তিনি হারালেন দানিল মেদভেদেভকে। ম্যাচের ফলাফল ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩। এদিন মেদভেদেভের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নেন তরুণ তারকা।এর ফলে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম ঢুকল সিনার ট্রফি ক্যাবিনেটে।

৩) হার দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের অভিযান শুরু করল ভারতীয় দল। এদিন প্রথম টেস্ট ম্যাচে ইংরেজদের কাছে ২৮ রানে হারল রোহিত শর্মার দল। এই হারের ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ পিছিয়ে গেল টিম ইন্ডিয়া।

৪) ক্রিকেট মাঠে মারামারি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। তবে পুরুষ দলে নয়, অশান্তি মহিলাদের ঘরোয়া ক্রিকেটে। মহিলাদের জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের মাঝে মারামারি করে সাময়িক ভাবে সাসপেন্ড হলেন তিন মহিলা ক্রিকেটার।

৫) অবশেষে রঞ্জিট্রফিতে জয় পেল বাংলা। অসমের বিরুদ্ধে ইনিংস এবং ১৬২ রানে জয় পেল মনোজ তিওয়াড়ির দল। বাংলার হয়ে ব্যাট হাতে দূরন্ত পারফরম্যান্স করেন অধিনায়ক মনোজ তিওয়াড়ি এবং অনুষ্টুপ মজুমদার। বল হাতে ৬ উইকেট সুরজ সিন্ধু জয়সওয়ালের। এই জয়ের ফলে প্রতিযোগিতায় নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল বাংলা। এই ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেল মনোজরা।

 

 

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...