Wednesday, June 24, 2026

রাজনৈতিক প্র.তিহিংসা! নীতীশের ‘পাল্টিবাজি’র পরই ইডি দফতরে হাজিরা লালুর

Date:

Share post:

ফের বিজেপির (BJP) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ! নীতীশ কুমার (Nitish Kumar) শিবির বদল করে এনডিএ-র (NDA) হাত শক্ত করতেই ঘুরে গেল খেলা। নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্ৰহণের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ইডির দফতরে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের (RJD) সুপ্রিমো লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। জমির বিনিময়ে চাকরি মামলায় সোমবার সকালেই তলব করা হয়েছিল লালুকে। সেই সমন মেনেই সোমবার সকালে পাটনায় ইডি দফতরে হাজিরা দিলেন লালু প্রসাদ যাদব। তবে এদিন লালুকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করলেও দফতরের বাইরে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন আরজেডি কর্মী সমর্থকরা।

গত ১৯ জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লালু প্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ইডি। পাটনায় রাবড়ি দেবীর বাড়িতে গিয়ে সেই সমন দিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডির তরফে দেওয়া সমনে ২৯ ও ৩০ জানুয়ারি লালু প্রসাদ ও তেজস্বীকে হাজিরা দিতে বলা হয়েছিল। সেইমতোই সোমবার সকালে ইডির দফতরে পৌঁছন লালু। এদিকে একই মামলায় গত শনিবারই দিল্লি কোর্ট লালু প্রসাদের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তাঁর মেয়ে হেমা যাদবকে আগামী ৯ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দিয়েছে।

তবে সব মিলিয়ে নতুন সরকার গঠনের পরই নীতীশকে সামনে রেখে লালু-সহ তাঁর পরিবারের সদস্যদের বড়সড় সমস্যায় ফেলল বিজেপি। এখনও পর্যন্ত এই মামলার কোনো সুরাহা না হলেও বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর অভিযোগ ইডির বিরুদ্ধে।

 

 

 

 

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...