Saturday, April 4, 2026

ছাড়ছে না ফ্লাইট, আপৎকালীন দরজা খুলে বিমানের ডানায় উঠে পড়লেন ‘অধৈর্য’ যাত্রী!

Date:

Share post:

অনেকক্ষণ ধরে বিমানবন্দরে বিমান দাঁড়িয়ে আছে। কিন্তু ছাড়ছে না কেন? ভিড়ে ঠাসা যাত্রীবাহী বিমানে ক্রমশই ধৈর্যচ্যুতি ঘটছিল। চার ঘণ্টা ধরে বিমানের কোনও নড়নচড়ন না হওয়ায় অবশেষে আপৎকালীন দরজা খুলে বিমানের ডানায় উঠে পড়লেন এক যাত্রী! গোটা ঘটনায় নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নের মুখে মেক্সিকো আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

ঠিক কী হয়েছিল? সূত্রের খবর গত বৃহস্পতিবার মেক্সিকো থেকে গুয়াতেমালা যাওয়ার জন্য এএম ০৬৭২ বিমানটি অপেক্ষা করছিল। উড়ানের সময় ছিল সকাল পৌনে এগারোটা। কিন্তু নির্ধারিত সময়ের পর প্রায় ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বিমান ছাড়ছিল না। কোথাও কোনও সমস্যা হয়েছে কী না সেই নিয়েও কেউ স্পষ্ট করে কিছু জানাচ্ছিলেন না। অগত্যা অধৈর্য হয়ে এক মেক্সিকান যাত্রী খুলে ফেলেন আপৎকালীন দরজা। তার পর বিমানের ডানায় বেরিয়ে আসেন। কিছু ক্ষণ পরেই ফের বিমানের কেবিনের মধ্যে ঢুকে পড়েন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন কোনও দুর্ঘটনা ঘটেনি, সকলেই সুরক্ষিত আছেন এবং ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতি জারি করে ঘটনাটি সম্পর্কে জানিয়েছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...