Friday, April 3, 2026

এখনই বাড়ছে না কোচবিহারের ভ্যালুয়েশন ট্যাক্স, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এখনই বাড়ছে না কোচবিহারে ভ্যালুয়েশন ট্যাক্স। সোমবার, কোচবিহারে রাসমেলা ময়দানের প্রশাসনিক সভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১৫ সালের পরে কোচবিহারে ট্যাক্স বাড়ায়নি। এদিন সকালে সার্কিট হাউস থেকে হেঁটে কোচবিহার রাসমেলা ময়দানে পৌঁছন মুখ্যমন্ত্রী। পথে জনসংযোগ সারেন তিনি। রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায় পশ্চিমবঙ্গ পুলিশের কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়ন।

এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “আমার কাছে একটা আবেদন এসে পৌঁছেছে। যা নিয়ে আমি রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কথা বলেছি। ২০১৫ সালের পর কোচবিহারের ভ্যালুয়েশন বোর্ড নাকি কোনও ভ্যালুয়েশন বাড়ায়নি। তবে ইদানীং অনেকের বাড়িতে ভ্যালুয়েশন ট্যাক্স বাড়ানো সংক্রান্ত নোটিশ পাঠানো হচ্ছে।“ এর পরেই তিনি ঘোষণা করেন, “আমি বলব আপাতত নোটিশটা বন্ধ করে দিতে। কোনও ট্যাক্স এখন বাড়াবেন না। আমি কথা বলে নেব।”

মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানাচ্ছি এটা আপাতত বন্ধ থাকবে। রবীন্দ্রনাথ ঘোষ ও অভিজিৎ ভৌমিককে আমি কথা বলে জানিয়েছি।” রাসমেলার মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। জানান, কোচবিহারে ১৯৮ টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হল। সব মিলিয়ে প্রায় ৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হল।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...