Saturday, March 14, 2026

এবার থেকে রাজ্যের সব স্কুলে মিলবে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা

Date:

Share post:

রাজ্য শিক্ষা দফতরের অভিনব সিদ্ধান্ত।এবার থেকে রাজ্যের সব স্কুলে মিলবে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা। রাজ্য শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই মর্মে একটি ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে। প্রাথমিক,মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক সব বিদ্যালয়ে হাইস্পিড ইন্টারনেটের সংযোগ দেবে ওয়েবেল।

প্রসঙ্গত, করোনাকালে বন্ধ ছিল স্কুল-কলেজ। তখন পড়াশোনার একমাত্র উপায় ছিল অনলাইন ক্লাস। স্কুল বন্ধ থাকার কারণে,ইন্টারনেটের মাধ্যমেই চলেছে পড়াশোনা। অতিমারি পরিস্থিতি এখন আর নেই। এখন স্কুলেই চলছে পঠন-পাঠন। তবে এখনও স্কুলের বহু কাজে ভরসা সেই ইন্টারনেট। তবে অভিযোগ ওঠে, রাজ্যের বিভিন্ন স্কুলে বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে ইন্টারনেট চলে না বলাই যায়। এত স্লথ গতিতে নেট পরিষেবা থাকায় স্কুলের বহুকাজে সমস্যা তৈরি হয়। তারপর এখন ‘বাংলা শিক্ষা পোর্টালের’ মাধ্যমে স্কুলগুলি নিয়ন্ত্রিত হয়।

শিক্ষা দফতরের নিয়ম অনুযায়ী,পড়ুয়াদের নম্বর এই পোর্টালে আপলোড করতে হয়। আর তার জন্য প্রয়োজন ইন্টারনেট। অনেক সময়ই অভিযোগ ওঠে নেটের সমস্যার জন্য খুব ধীর গতিতে কাজ করতে হয়।এই সব পরিস্থিতি খতিয়ে দেখে এবার হাইস্পিড ইন্টারনেট পরিষেবা বসানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা-দফতর। ওয়েবেলকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দু’মাসের মধ্যেই ইন্টারনেট সংযোগ লাগানোর কাজ শেষ করতে হবে। ৩৯ মাসের জন্য এই ইন্টারনেট কানেকশনগুলি থাকবে। স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, যাতে স্কুলের কাজ কর্মের সুবিধা হয় সেই কারণেই উদ্যোগ। দুমাস সময় দেওয়া হলেও যত দ্রুত কাজ শেষ করা যায় সেই নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...