Monday, June 8, 2026

রাজ্য মেডিকেল কাউন্সিলের অনুমতি ছাড়া প্রাইভেটে প্র্যাকটিস নয় চিকিৎসকদের

Date:

Share post:

বহুক্ষেত্রে দেখা যায় ভিনরাজ্যের চিকিৎসক এই রাজ্যে এসে প্র্যাকটিস করেন। সেক্ষেত্রে কোনও রকম সমস্যা হলে বা গাফিলতির অভিযোগ উঠলে রাজ্য সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নিতে পারে না। এবার সেই সমস্যা সমাধান করতেই আরও কড়া হল রাজ্য মেডিকেল কাউন্সিল। সম্প্রতি এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে বেসরকারি বা নার্সিংহোমের চিকিৎসকদের প্রাইভেটে প্র্যাকটিস করতে গেলে রাজ্য মেডিকেল কাউন্সিলের অনুমোদন নিতেই হবে। সেক্ষেত্রে যদি ভিন রাজ্যের রেজিস্ট্রেশন থাকে তাহলেও এই রাজ্যের মেডিকেল কাউন্সিলের থেকে অনুমোদন নিতেই হবে।

ইতিমধ্যেই, প্রথম পর্যায়ে রাজ্যের কলকাতার সাতটি বড় কর্পোরেট হাসপাতালের কাছে তাদের চিকিৎসক তালিকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখানে ডাক্তারদের আধার এবং প্যান কার্ড এবং রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। ১৫ দিনের সময় দেওয়া হয়েছে তাদের। এরপর ধীরে ধীরে রাজ্যের সব বেসরকারি হাসপাতালকেই এই নির্দেশিকা পাঠানো হবে বলে জানানো হয়েছে।

রাজ্য মেডিক্যাল কমিশনের চেয়ারম্যান বিধায়ক ডঃ সুদীপ্ত রায় বলেছেন, ‘‘অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর থাকলেও, নাম নথিভুক্ত করাতে হবে রাজ্য মেডিক‌্যাল কাউন্সিলে।’’ কমিশন সূত্রে খবর, খুব শীঘ্রই এমন বিধি আনা হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।


Related articles

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...

২৫ দলের ইন্ডিয়া জোট বৈঠক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ ইস্যুতে ঐক্যমত

দেশের নির্বাচন সংক্রান্ত কারচুপিতে এবার দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। সেই সঙ্গে দেশের যুব...