Tuesday, June 23, 2026

জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য ভারতীয় নৌবাহিনীর, উদ্ধার ১৯ পাক নাগরিক!

Date:

Share post:

আরব সাগরে (Arabian Sea) সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুদের বিরুদ্ধে বড় সাফল্য পেল ভারতীয় নৌসেনা (Indian Navy)। অপহৃত জাহাজ সহ উদ্ধার করা হল ১৯ জন পাকিস্তানি নাগরিককে। জলদস্যুদের (Pirates in Arabian Sea) বিরুদ্ধে ৩৬ ঘণ্টার মধ্যে এটা ভারতীয় যুদ্ধজাহাজের দ্বিতীয় সফল অভিযান।

ভারতীয় নৌবাহিনী তরফে এক্স হ্যান্ডেলে এই সাফল্যের কথা জানানো হয়েছে। নৌসেনা সূত্রে খবর সোমবার রাতে ইরানি পতাকাবাহী আল নইমি ভেসেল অপহরণ করেন ১১ জন জলদস্যু। তাঁদের বিরুদ্ধে অভিযান চালায় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ভেসেলটিতে ১৯ জন নাবিক (Pakistani Sailors) ছিলেন, সকলেই পাকিস্তানের নাগরিক। এদের সকলকে উদ্ধারের পাশাপাশি ১১ জন জলদস্যুকেও পাকড়াও করা গেছে।এর কয়েক ঘণ্টা আগেই এমভি ইমান নামে আরও একটি ভেসেল এবং তার ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...