Tuesday, April 7, 2026

‘আমি লজ্জিত’! হাইকোর্টের দুই বিচারপতির সংঘাত নিয়ে মুখ খুললেন প্রধান বিচারপতি

Date:

Share post:

এখনও মানুষের শেষ ভরসার জায়গা আদালত। সাধারণ মানুষের আস্থা-ভরসার জায়গা আদালত। কিন্তু সেই আদালতেই বিচারপতিরা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত। সম্প্রতি কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাত ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

এ বার বিষয়টি নিয়ে মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এই ঘটনায় তিনি লজ্জিত বলেই জানালেন। এবং দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা চলছে বলেও জানান প্রধান বিচারপতি। সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের মধ্যেকার সংঘাত প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘‘এই পরিস্থিতির জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। আইনের এই মন্দির থেকে এটা আশা করা যায় না।’’ মঙ্গলবার এজলাস ছেড়ে উঠে যাওয়ার আগে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি। যদিও ওই সময়ে আদালতের সরাসরি সম্প্রচার বন্ধ ছিল।

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম আরও বলেন, ‘‘এটা দেশের ঐতিহ্যশালী হাই কোর্ট। এই অপ্রীতিকর পরিস্থিতি অনেক সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে। আমরা এই সমস্যার সমাধান করার সব রকম চেষ্টা করছি। আবার পরিস্থিতি স্বাভাবিক হোক।’’

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাত প্রকাশ্যে আসার পরই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে। শনিবার ছুটির দিনেও প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে বসে পাঁচ সদস্যের বেঞ্চ। মেডিক্যালে ভর্তি সংক্রান্ত মামলা হাইকোর্ট থেকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে। ওই মামলা সুপ্রিম কোর্ট নিজের হাতে নিয়েছে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, কলকাতা হাইকোর্টে সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চের মধ্যে যা হচ্ছে, তা ঠিক হচ্ছে না। কিন্তু এ প্রসঙ্গে তিনি কোনও মন্তব্যও করতে চান না, সেক্ষেত্রে হাইকোর্টের গরিমার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। আপাতত মামলার সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। তিন সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...