Friday, April 3, 2026

শীর্ষ আদালতে আজ প্রাথমিক নিয়োগ মামলার শুনানি!

Date:

Share post:

সুপ্রিম কোর্টে (Supreme Court) আজ প্রাথমিকের ৩ হাজার ৯২৯টি বকেয়া পদে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৬ হাজার ৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কথা থাকলেও তা সম্পূর্ণ হয়নি বলেই চাকরিপ্রার্থীদের অভিযোগ। ৩ হাজার ৯২৯টি পথ খালি রয়েছে বলে চাকরিপ্রার্থীরা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন।

প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান বকেয়া ওই শূন্যপদ ২০১৪ সালের টেট উত্তীর্ণদের দিয়েই পূরণ করতে হবে। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান ২০১৭ সালের টেট উত্তীর্ণদের একাংশ। তাঁদের বক্তব্য, ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ওই নিয়োগ প্রক্রিয়ার প্যানেলের মেয়াদও শেষ। এই অবস্থায় মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কোনও ভাবেই নতুন করে নিয়োগ করা যায় না। তাঁরাই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন। আজ বেলা সাড়ে ১১টা নাগাদ বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হবে।


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...