Monday, April 6, 2026

BSF-কার্ড নিলে এনআরসির কোপে পড়ে যেতে পারেন! বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

BSF-এর দেওয়া ইনার পারমিট কার্ড (Card) নিয়ে সোম, মঙ্গলের পরে বুধবার মুর্শিদাবাদের সভা থেকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। উত্তরবঙ্গে সীমান্তবর্তী জেলাতে সফর করছেন মুখ্যমন্ত্রী। সেখানেই বারবার সীমান্তরক্ষী বাহিনীর দেওয়া কার্ড নিয়ে গর্জে উঠছেন তিনি।

কোচবিহারও বালুরঘাটের সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, সীমান্ত পেরিয়ে যাঁরা কাজে যান তাঁদের পারমিট দেবেন জেলাশাসক। বিএসএফ-এর কোনও কার্ড তাঁরা নেবেন না। এদি  মমতা অভিযোগ করেন, সীমান্তে বিএসএফ অত্যাচার করছে। বিএসএফ বর্ডার এলাকার মানুষের মধ্যে বিশেষ ধরনের এক আইডেন্টিটি কার্ড বিলি করছে। সকলকে সতর্ক করে বলেন, “বিএসএফ আইডেন্টিটি কার্ড দিতে এলে নেবেন না। ওই কার্ড নিলে আপনি এনআরসির কোপে পড়ে যেতে পারেন।”

মমতার (Mamata Banejee) বিস্ফোরক, ভোটার তালিকায় নাম না তুললে, বিজেপি সরকার এনআরসি করে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে। বাম-বিজেপি-কে একসঙ্গ নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, বিজেপি ও বিজেপির দালাল সিপিএমরা NRC করবে। সবাইকে তাড়িয়ে দেবে। আসল পরিকল্পনা, কার্ড করিয়ে নিয়ে নাম নথিভুক্ত করে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। তারপরে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে।“ জেলা প্রশাসনের হাত থেকে অধিকার কেড়ে নিয়ে বিএসএফ এটা করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে যাতে কয়লা, গরু পাচার না হয়, সেটা দেখার দায়িত্ব বিএসএফের। মমতা অভিযোগ, ওরা নিজেরা টাকা খায়, কোটি কোটি টাকা বানায়।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...