Friday, February 20, 2026

হেমন্তকে জিজ্ঞাসাবাদের মধ্যেই ‘আজব’ দাবি বিজেপির! মুখ্যমন্ত্রীর ‘পাল্টা চালে’ বড় চাপে ইডি

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) বিরুদ্ধেই এবার পাল্টা মামলা দায়ের করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Jharkhand Chief Minister) হেমন্ত সোরেন (Hemant Soren)। বুধবার দুপুরেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্তের রাঁচির (Ranchi) বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডির তরফে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। আর এর মধ্যেই পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তফসিলি জাতি ও জনজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা দায়ের করলেন হেমন্ত। সূত্রের খবর, ভারতীয় সংবিধানের ১৫ নম্বর তফসিলের অন্তর্গত তফসিলি জাতি ও জনজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন অনুযায়ী তফসিলি জাতি বা জনজাতিভুক্ত কোনও ব্যক্তির উপরে অবমাননা, অত্যাচার বা হিংসার ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে অভিযুক্তকে তৎক্ষণাৎ গ্রেফতার করা যাবে। পাশাপাশি আগাম জামিনেরও আবেদন করা যাবে না এই মামলায়। তবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর এমন পদক্ষেপ পাল্টা ইডিকেই চাপে ফেলে দিল বলে মনে করা হচ্ছে। এখন এই মামলা দায়েরের পর ঝাড়খণ্ড পুলিশের পাশাপাশি ইডি কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।

তবে এখানেই শেষ নয়। এদিন হেমন্তের বাড়িতে ইডির জেরা পর্ব চলাকালীন বড়সড় অভিযোগ বিজেপির। যা নিয়ে ইতিমধ্যে সব মহলে ঝড় উঠতে শুরু করেছে। এদিন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের তরফে দাবি করা হয়, ঝাড়খণ্ডের রাজনৈতিক ডামাডোলের মধ্যেই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে দিল্লি ছেড়ে পালাতে সাহায্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি সাংসদের আরও অভিযোগ, দিল্লির সরকারি বাসভবনে ইডির অভিযানের পরে হেমন্ত সোরেনকে নাকি অনেকদিন দিল্লিতে দেখা যায়নি। তবে তিনি বেশকিছুদিন নিখোঁজ থাকার পর শেষমেশ মঙ্গলবারই রাঁচিতে বিধায়কদের সঙ্গে বৈঠক করেন হেমন্ত।

জমি কেলেঙ্কারি মামলার তদন্তে বুধবার দুপুরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর রাঁচির বাড়িতে হানা দেয় ইডি। আর বিকেল গড়াতে না গড়াতেই এবার সামনে এল নয়া ট্যুইস্ট। এদিকে এই মামলায় হেমন্তের গ্রেফতারের জল্পনা আরও প্রকট হচ্ছে। কিন্তু হেমন্তের অবর্তমানে কে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ঝাড়খন্ড সামলাবেন তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

 

spot_img

Related articles

কালীঘাটে মমতা-অভিষেকের দীর্ঘ বৈঠক

বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।...

‘নমামী গঙ্গে’ কর্মসূচিতে দেশি মাছের বংশবৃদ্ধি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রিভার র‍্যাঞ্চিং, এগিয়ে বাংলা

এই প্রথমবার আইসিএআর-সিআইএফআরআই বা সিফরি প্রধান নদীগুলির বার্ষিক মাছ ধরার পরিমাণ নির্ধারণ করেছে। মহানদীতে এই পরিমাণ মোট ১৫,১৩৪...

কাটল জট, নিয়োগপত্র পেলেন রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

দীর্ঘ টালবাহানা ও আইনি লড়াইয়ের পর অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জট কাটতে শুরু করল। সুপ্রিম কোর্টের...

রাজ্যে প্রশাসনিক রদবদল, নবান্নের নির্দেশে চার আইপিএস আধিকারিকের বদলি

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। এক সরকারি নির্দেশে চার জন আইপিএস...