Friday, April 3, 2026

হিন্দু মন্দিরে প্রবেশে ‘না’! তামিলনাড়ুর মন্দিরে অ-হিন্দুদের জন্য কড়া নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

হিন্দু মন্দিরে (Hindu Temple) প্রবেশ করতে পারবেন না অ-হিন্দুরা। আর এই মর্মে এবার প্রতিটি হিন্দু মন্দিরের বাইরে নোটিশ (Notice) ঝোলানোর নির্দেশ হাই কোর্টের। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি এমনি নির্দেশ দিল মাদ্রাজ হাই কোর্ট (Madras High Court)। পাশাপাশি মন্দির যে কোনও টুরিস্ট স্পট নয় সেকথাও এদিন সাফ জানিয়েছেন হাই কোর্টের বিচারপতি এস শ্রীমতী।

সূত্রের খবর, আরুলমিগু পালানি ধ্যান্দাউথাপানি স্বামী মন্দির ও পালানির উপ-মন্দিরগুলিতে অ-হিন্দুরা বেশিমাত্রায় ভিড় জমাচ্ছেন। আর সেকারণেই শুধুমাত্র মন্দিরে হিন্দুদের প্রবেশাধিকারের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। আর সেই মামলার সওয়াল জবাব শেষে এমনই রায় দিল মাদ্রাজ হাই কোর্ট। পাশাপাশি এদিন বিচারপতি জানিয়েছেন, কোনওরকম বাধাবিঘ্ন ছাড়াই যাতে হিন্দুরা পূজার্চনা করতে পারেন, তাঁদের সেই ধর্মীয় অধিকার দিতেই এমন রায়। এছাড়াও তামিলনাড়ুর হিন্দু সংগঠনকে বিচারপতি নির্দেশ দেন, শীঘ্রই যেন সমস্ত হিন্দু মন্দির চত্বরে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এই মর্মে হিন্দু সংগঠনকে মন্দিরগুলির বাইরে নোটিশ টাঙিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে হাই কোর্টের এমন রায়ের পরই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে এখানেই শেষ নয়। হাই কোর্ট আরও জানিয়েছে, মন্দির চত্বরে লাগাতে হবে বোর্ড। সমস্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানেই তা থাকবে। সেখানে পরিষ্কার লেখা থাকবে, অ-হিন্দুরা যেন এখানে প্রবেশ না করেন। তবে হাই কোর্ট একথাও স্পষ্ট জানিয়েছে, যদি কোনও অ-হিন্দু মন্দিরে ঢুকে দেবদেবীর দর্শনের ইচ্ছাপ্রকাশ করেন তাহলে সেক্ষেত্রে তাঁকে নিশ্চিত করতে হবে তিনি হিন্দুধর্মের প্রথা ও রীতিতে বিশ্বাস করেন। তারপরই তাঁকে প্রবেশের অনুমতি দেবে মন্দির কর্তৃপক্ষ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...