Saturday, April 4, 2026

হাসপাতালে ইজরায়েলি সেনার হামলা, মৃত তিন হামাসপন্থী

Date:

Share post:

ইজরায়েল – হামাস (Israel vs Hamas) লড়াই যেন থামতেই চাইছে না। গত অক্টোবরে ইজরায়েলে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকেই যুদ্ধ চলছে দু’পক্ষের মধ্যে। এবার ছদ্মবেশে হাসপাতালে প্রবেশ করে হামাসপন্থীদের উপর হামলা চালানোর অভিযোগ ইজরায়েলি সেনার (Israel Army) বিরুদ্ধে, মৃত তিন।

মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শহরে এই হামলার ঘটনা ঘটেছে বলে খবর। সমাজমাধ্যমে বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, ছদ্মবেশে ১০-১২ জন ইবনে সিনা হাসপাতালে প্রবেশ করেছেন। তাঁদের মধ্যে কেউ চিকিৎসকের বেশে, কেউ আবার রোগীর পরিজনের পরিচয়ে হাসপাতালে পৌঁছে প্রথমে কিছুক্ষণ ঘোরাঘুরি করেন। তার পর আচমকাই অস্ত্র বের করে হামলা চালান।যদিও এর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। নিহত তিনজনের মধ্যে একজন কয়েক মাস আগে ইজ়রায়েলি অভিযানে আহত হয়েছিলেন। এই হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস এরপরই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।


Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...