Monday, June 15, 2026

ছত্তিশগড়ে বড়সড় নাশকতা মাওবাদীদের, নিহত ৩ জওয়ান

Date:

Share post:

টহলরত অবস্থায় নিরাপত্তাকর্মীদের ওপর মাওবাদী হামলায় নিহত তিন জওয়ান। আহত আরও ১৪ জন। তাদের চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে রায়পুরে নিয়ে যাওয়া হয়। ছত্তিশগড়ে বিজেপির নতুন সরকার প্রতিষ্ঠার পর এই নিয়ে তৃতীয়বার এরকম হামলার ঘটনায় প্রশাসনের নীতি নিয়ে প্রশ্ন উঠছে।

মঙ্গলবার ছত্তিশগড়ের বিজাপুর-সুকমা সীমান্তে এই হামলার ঘটনা ঘটে। মাওবাদী কার্যকলাপের ওপর নজর রাখতে জোনাগুদা-আলিগুদা এলাকায় টহল দেওয়ার সময় অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। এনকাউন্টারের পর মাওবাদীরা জঙ্গলে পালিয়ে যায়।

ক্ষমতায় আসার পর মাওবাদী নিয়ন্ত্রণে যতবার কড়া মনোভাব দেখিয়েছে ততবার পাল্টা হামলা চালিয়েছে মাওবাদীরাও। এবারেও বিজাপুর-সুকমা সীমান্তের তেকালগুডেম গ্রামে আজ একটি নতুন নিরাপত্তা শিবির তৈরি হয়েছে। এই শিবির তৈরির পরই আক্রমণের ঝাঁঝ বাড়ালো মাওবাদীরা। আদৌ এভাবে মাওবাদী কার্যকলাপে লাগাম পরানো সম্ভব কি না তা নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...

তৃণমূলের পর শিবসেনা! বিরোধী শিবিরে ভাঙনের নতুন অঙ্ক মহারাষ্ট্রে

বিরোধী দল ভাঙিয়ে কোনওভাবে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মরিয়া চেষ্টা বিজেপির। প্রতিদিন চলছে সেই হিসাব নিকাশ। সেই চক্রে...