Monday, April 6, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের এশিয়া ক্রিকেটের শীর্ষপদে অমিত-পুত্র! সম্মতি BCB-PCBর

Date:

Share post:

মাথায় রয়েছে বাবার হাত! আর সেই সুবাদেই ক্রিকেট (Cricket) জগতের সঙ্গে দূরদূরান্ত কোনও যোগাযোগ না থাকলেও ফের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুত্র জয় শাহ (Jay Shah)। শাহপুত্রের দায়িত্বের মেয়াদ এক বছর বৃদ্ধি পেলেও এই নিয়ে টানা তিনবার এসিসি-র (Asian Cricket Council) সভাপতিত্ব করবেন জয়। বুধবার বালিতে এসিসির বার্ষিক সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২১ সালের জানুয়ারি মাসে প্রথম এসিসির দায়িত্ব পেয়েছিলেন জয় শাহ। সভাপতি পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সী। যদিও এর পিছনে বিরোধীদের অভিযোগ, শুধুমাত্র অমিত শাহের হাত মাথায় আছে বলেই সভাপতি পদে তাঁর মেয়াদের দ্বিতীয় বছর পূর্ণ হতে চলছে। এমন আবহের মাঝেই তৃতীয় দফায় ফের তাঁকে মহাদেশীয় ক্রিকেটে প্রধান নিয়ন্ত্রকের ভূমিকায় দেখা যাবে। এসিসির এজিএমে সভাপতি পদে জয় শাহ’র নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। বাকি সদস্যরাও সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবে সম্মতি জানান। এর আগে মহাদেশীয় এই ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিকে ২০২১ সালে জয় শাহ যখন বিসিসিআই-এর সচিব ছিলেন সেই বছরই তিনি এসিসির সভাপতি নিযুক্ত হন। তবে শোনা যায়, সেই বছর এশিয়ান ক্রিকেটের শীর্ষপদে নিযুক্ত হওয়ার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে শারীরিক অসুস্থতার কারণে তা আর সম্ভব হয়নি ফলে জয় শাহই এসিসির সভাপতি নির্বাচিত হন। তবে ক্রীড়ামহলের মতে, ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জয় শাহের ফের এসিসির সভাপতি হওয়া খুবই তাৎপর্যপূর্ণ।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...