Sunday, June 21, 2026

বহরমপুর শহরে মানুষের আবেগে মিশে পথে বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বহরমপুর থেকে কৃষ্ণনগর রওনা দেওয়ার আগে বহরমপুরের রাস্তায় প্রায় এক কিলোমিটার পায়ে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত অধীর গড় হিসাবে পরিচিত বহরমপুর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় বিপুল জনজোয়ারের মধ্যে দিয়ে হেঁটে হেলিকপ্টারে উঠলেন তিনি। তাঁর সঙ্গে হাঁটলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ রায় ও মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্ব।

বুধবার বহরমপুর স্টেডিয়ামে ইন্ডোর প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সভা শেষেই ওয়াই এম এ থেকে ব্যারাক স্কোয়্যার পর্যন্ত পদযাত্রা করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের নেতা মন্ত্রী ছাড়াও হাঁটেন মুর্শিদাবাদের মানুষ। স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা শেষে সেই সভায় যোগ দেওয়া সাধারণ মানুষও মুখ্যমন্ত্রীর পিছনে পায়ে পা মেলান। মুখ্যমন্ত্রীও রাস্তার পাশে অপেক্ষারত মানুষের সঙ্গে জনসংযোগ সারেন কখনও হাত নেড়ে, কখনও প্রণাম জানিয়ে।

পথের দুধারে তাঁকে দেখে সাধারণ মানুষ ‘বিজেপি হঠাও, দেশ বাঁচাও’ স্লোগান তোলেন। উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতও বহরমপুর শহরে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় সাধারণ মানুষের আবেগ আর ভালোবাসার জমায়েত চোখে পড়ে। সেই টানেই অনেক যুবক যুবতীকে ব্যারাক স্কোয়্যার মাঠ দিয়ে মিছিলের সঙ্গে ছুটতেও দেখা যায়।

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...