Friday, April 3, 2026

প্রাথমিক শিক্ষকদের তালিকা প্রকাশ পর্ষদের, সাতদিনের মধ্যে নিয়োগের নির্দেশ

Date:

Share post:

সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগের জটিলতা কাটার পরই নিয়োগের তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। বুধবার ৯ হাজার ৫৩৩ জনের তালিকা প্রকাশ করে পর্ষদ। রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি হয়েও আদালতের জটিলতায় নিয়োগ আটকে রয়েছে। সেই মতো আদালতের সম্মতি মিলতেই নিয়োগের তালিকা প্রকাশ করল পর্ষদ।

২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে ১১৭৮৫ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় মামলার কারণে তাতে স্থগিতাদেশ হয়ে যায়। এর মধ্যে ৯,৫৩৩ পদে নিয়োগে কোনও জটিলতা নেই বলে সোমবার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। বাকি ডিএলএড (DELEd) প্রশিক্ষণরত চাকরিপ্রার্থীদের বিষয়টি যদিও এখনও আদালতের বিচারাধীন। ২০২২ সালের সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে (notification) ডিএলএড প্রশিক্ষণরতরাও অংশ নিতে পারবে বলে জানিয়েছিল পর্ষদ। এই চাকরিপ্রার্থীদের মামলাটি আগামী ২২ মার্চ ফের শুনানি।

সোমবার সুপ্রিম নির্দেশের পরই বুধবার ৯৫৩৩ শূন্য পদের জন্য তালিকা প্রকাশ করল পর্ষদ। তাদের নিয়োগের চিঠি (appointment letter) পোস্টের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। সেই হার্ড কপি নিয়ে সাতদিনের মধ্যে সংশ্লিষ্ট স্কুলে তাদের যোগদান করার নির্দেশও দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের প্রাথমিক স্কুলে যে ১১ হাজার শূন্যপদ রয়েছে তার খানিকটা মেটার সম্ভাবনা। তবে আদালতের জটিলতা যত দ্রুত মিটবে স্কুলগুলির স্বাচ্ছন্দ ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তত দ্রুত হবে বলে আশাবাদী রাজ্য সরকার।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...