Friday, April 3, 2026

মাঘের শীতে বৃষ্টির স্পেল, আজও ভিজবে বাংলা!

Date:

Share post:

আবহাওয়ার খামখেয়ালি পোনার মাঝেই বৃষ্টি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে দিয়ে মঙ্গলের রাত থেকেই বৃষ্টি ভিজলো দক্ষিণবঙ্গ (Rain in South Bengal)। গতকাল মধ্যরাত পর্যন্ত কোথাও ঝিরঝিরে আবার কোথাও মুষলধারায় বৃষ্টি হল। বুধের সকালে বৃষ্টি না হলেও মেঘলা আকাশে পারদ ঊর্ধ্বমুখী। ব্যাকফুটে শীত।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের কয়েকটি জেলা। বৃহস্পতিবার বৃষ্টির কারণে হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে –

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায়।

হালকা বৃষ্টি হবে –

কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায়।


Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...