Friday, April 24, 2026

বাজেট অধিবেশন শুরুর আগে বিরোধী সাংসদদের সমালোচনায় মোদি!

Date:

Share post:

আজ থেকে শুরু বাজেট অধিবেশন। লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের (BJP Government) এটাই শেষ অধিবেশন। আজ সকাল দশটা নাগাদ সংসদ ভবনে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাজেট অধিবেশন শুরুর আগে সাংসদদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেন মোদি। সাধারণতন্ত্র দিবসে নারী শক্তির শৌর্য প্রদর্শন থেকে শুরু করে সাংসদদের আচরণ নিয়ে নানা কথা শোনা যায় তাঁর মুখে। অধিবেশন শুরুর আগে কার্যত বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন মোদি(Narendra Modi)।

নির্বাচনের প্রাক্কালে নিয়ম মেনে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হবে না। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন জানান যে এবার ভোট অন অ্যাকাউন্ট পদ্ধতিতে বাজেট পেশ করা হবে। নির্বাচনের পরে পূর্ণাঙ্গ বাজেট হবে। বিরোধিতা সত্ত্বেও বিগত ১০ বছরে যেভাবে সরকার কাজ করেছে সে কথাই আগামী দিনে মানুষ মনে রাখবেন বলে দাবি করেন তিনি। সাম্প্রতিক কালে বেশকিছু বিরোধী সাংসদকে লোকসভা ও রাজ্যসভা থেকে নজিরবিহীনভাবে বহিষ্কার করা হয়। যদিও বাজেটের আগে সাসপেনশন তুলে নেওয়া হয়েছে বলেই খবর। কিন্তু এদিন প্রধানমন্ত্রী বিরোধী সাংসদদের এক হাত নিয়ে বলেন, সমালোচনা করাটা বিজেপি বিরোধী দলের জনপ্রতিনিধিদের অভ্যাসের পর্যায়ে দাঁড়িয়ে গেছে। তাই সকলকে আত্ম সমালোচনা করার কথাও বলেন। পাশাপাশি এই বাজেটে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অধিবেশন শুরুর আগেই দেশের নারী শক্তির ক্ষমতার কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) এবং অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের (Nirmala Sitaraman) প্রসঙ্গ টেনে আনেন তিনি। আজ রাষ্ট্রপতির ভাষণ দিয়েই শুরু অধিবেশন।


Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...