Thursday, June 25, 2026

জি ২০ থেকে চন্দ্রযান-৩, সাফল্যের খতিয়ান তুলে অধিবেশন শুরু রাষ্ট্রপতির

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে সংসদে আজই শেষ অধিবেশন। এদিন শুরুতেই বক্তব্য রাখেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। স্বাগত ভাষণ দেওয়ার সময় গত এক বছরে দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। তাঁর কথায় উঠে আসে জি-২০ সম্মেলন থেকে শুরু করে চন্দ্রযান- ৩ এর (Chadrayaan 3) সাফল্যের কথা।

এদিন বক্তব্যের শুরুতেই রাষ্ট্রপতি বলেন, মহাকাশ বিজ্ঞানে ভারত ক্রমাগত উন্নতি করছে। একদিকে যেমন চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে দেশ পাশাপাশি সূর্যের কক্ষপথেও সফলভাবে স্থাপন করা গেছে আদিত্য এল ওয়ানকে। গত এক বছরে ক্রীড়াক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে জানান রাষ্ট্রপতি। ২০২৩ সালে ভারত এশিয়ান গেমসে (Asian Games) ১০০ টিরও বেশি পদক পেয়েছে যা নজির বিহীন। এর পাশাপাশি জি ২০ সম্মেলন থেকে অটল সেতু, অমৃত ভারত রেলযাত্রা সম্পর্কিত তথ্যও তুলে ধরেন দ্রৌপদী মুর্মু। তিনি বলেন গত এক বছরে টেলিকম ব্যবস্থায় ভারত দ্রুত 5জি পরিষেবা কার্যকর করেছে। ১৪০ কোটি দেশবাসী যাতে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে সুরক্ষিত থাকেন সেদিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে। সাধারণতন্ত্র দিবসে কর্তব্য পথে নারী বাহিনীর কুচকাওয়াজের প্রসঙ্গ তুলে ধরে মহিলা সশক্তিকরনের কথা জানান মুর্মু।


Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...