Wednesday, April 1, 2026

লাদাখের মাটিতে সশস্ত্র চিনা সেনা, খালি হাতেই রুখে দাঁড়ালেন ভারতীয় মেষপালকরা!

Date:

Share post:

সশস্ত্র চিনা সেনাবাহিনীর (PLA) লাল চক্ষুকে অগ্রাহ্য করে লাদাখে ভারতীয় মেষপালকদের ক্ষমতা দেখলো নেট দুনিয়া। পিছু হটতে বাধ্য হল জিনপিংয়ের দেশ। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) চিনা সেনাদের ঘৃণ্য কার্যকলাপ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। চুক্তি ভঙ্গ করে তাঁরা যেভাবে ভারতের ওপর ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে তা ভাল চোখে দেখছে না নয়া দিল্লি। এর মাঝেই লাদাখে সশস্ত্র চিনা বাহিনীর চোখে চোখ রেখে নিজেদের অধিকার বুঝে নিল নিরস্ত্র ভারতীয় মেষপালকরা। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

ফের একবার ভারতীয় ভূখণ্ডে অস্ত্র নিয়ে চিনা সেনাদের দাপাদাপি শুরু হয়েছে। লেহ-লাদাখের দুর্গম পাহাড়ি এলাকায় চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA) মেষপালকদের বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা। ভারতীয়রা নিরস্ত্র থাকলেও তাঁরা সরাসরি চিনা সেনাদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। দুপক্ষের সংঘর্ষের ভিডিও এখন নেট দুনিয়ায় ছয়লাপ। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। চুশুলের কাউন্সেলর কনচোক স্ট্যানজিন দুই পক্ষের সংঘর্ষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে চীনা সেনারা স্থানীয় রাখালদের বাধা দেয়ার চেষ্টা করলেও নিরস্ত্র পশুপালকরা যথেষ্ট সাহসের সঙ্গে পিএলএ-র পদক্ষেপের বিরোধিতা করেছেন। সূত্রের খবর, ভিডিওটি এখন ভাইরাল হলেও এটা আসলে জানুয়ারির প্রথম সপ্তাহের কোনও এক সময়ের ঘটনা। গৃহপালিত পশুদের চারণভূমিতে নিয়ে যাওয়া নিয়ে চিনা সেনা এবং পূর্ব লাদাখের স্থানীয় মেষপালকদের মধ্যে বিরোধ থেকেই গোটা বিষয়টি সংঘর্ষের পর্যায়ে পৌঁছে যায়। ভিডিওতে চিনা সেনাদের সাঁজোয়া গাড়িও দেখা যায়।


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...