Friday, April 3, 2026

গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হেমন্ত সোরেন

Date:

Share post:

ম্যারাথন জেরার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বুধবার রাতে দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। আজ, বৃহস্পতিবার তাঁর আইনজীবীরা সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।

হেমন্ত সোরেনের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, শীর্ষ আদালত আবেদন গ্রহণ করেছে। আগামীকাল শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে আবেদনের শুনানি হবে। অন্যদিকে, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার প্রশ্ন, রাঁচী হাইকোর্টকে এড়িয়ে কেন সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন জানালেন হেমন্ত সোরেন? তাঁর বক্তব্য, প্রতিদিন হাজার হাজার মানুষ গ্রেফতার হচ্ছেন। সকলে কি সুপ্রিম কোর্টে আসছেন?’

প্রসঙ্গত, জমি জালিয়াতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে বার বার নোটিশ পাঠিয়েছে ইডি। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। যদিও এই মামলায় আগেই সিবিআই তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু ইডিকে তিনি কোনও সাড়া দেননি। ২৯ জানুয়ারি তাঁর দিল্লির বাসভবনেও গিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু তাঁকে না পেয়ে একটি বহুমূল্য বাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডি। এর পর বুধবার সকালে রাঁচীতে নিজের বাড়ি দেখা যায় হেমন্তকে। বাড়িতে গিয়ে প্রায়
৮ ঘণ্টা ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে রাতে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন হেমন্ত। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হেমন্ত সোরেন।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...