Saturday, May 30, 2026

‘জয় বাংলা’য় মুখরিত কৃষ্ণনগরের ভাতজংলা, মুখ্যমন্ত্রীর পদযাত্রায় বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

Date:

Share post:

সকাল থেকে রাত পর্যন্ত জেলা সফরের ব্যস্ততার মাঝেও অক্লান্ত মেজাজে বৃহস্পতিবারের সকালে কৃষ্ণনগরের ভাতজংলায় (Bhatjangla, Krishnanagar) পদযাত্রা করলেন বাংলার মুখ্যমন্ত্রী (CM of Bengal)। মেঘলা আকাশে শীতের দাপট একটু কম, কিন্তু দিদিকে কাছ থেকে ছুঁয়ে দেখার উন্মাদনার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার ঠিক ১১টা ৫ মিনিটে যখন সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) বাজেট পেশ করছেন, তখন ভাতজংলা (Bhatjangla) মেতেছে বাংলার মুখ্যমন্ত্রীর জনসংযোগের সামিল হওয়ার জন্য। সফর সঙ্গী হিসেবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তো ছিলেনই এদিন মুখ্যমন্ত্রীর পদযাত্রায় পা মেলালেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। গত কয়েকদিনের মতোই এদিনও চেনা মেজাজে ধরা দিলেন জনতার মমতা।

এদিন কৃষ্ণনগর এবং শান্তিপুরে দুটি রোড শো করার পর প্রশাসনিক সভা সেরে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্না শুরু করার কথা রয়েছে তাঁর। এদিন কৃষ্ণনগরের জনতা বুক ভরা ভালোবাসায় ভরিয়ে দিলেন বাংলার নেত্রীকে।

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়া থেকে দিদির উন্নয়নে এগিয়ে যাওয়ার শ্লোগান মুখরিত হল গোটা রাস্তা জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনও দু’পাশে অপেক্ষারত সাধারণ মানুষের সঙ্গে হাত মেলালেন, কখনও আবার ছোট্ট শিশুকে কোলে তুলে নিয়ে আদর করলেন বেশ কিছুক্ষণ।

ব্যারিকেড থেকে বেরিয়ে এসে কেউ আবার রাস্তাতেই মুখ্যমন্ত্রীকে প্রণাম করলেন। হাসিমুখে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে মুখ্যমন্ত্রী এগিয়ে চললেন তাঁর গন্তব্যের দিকে। ভাতজংলায় উচ্ছ্বসিত জনতার মুখে তখন একটাই কথা, “দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি”।


Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...