Tuesday, June 23, 2026

শান্তিপুরে শিশুদের চকোলেট বিতরণ, মুখ্যমন্ত্রীর পদযাত্রায় চূড়ান্ত উন্মাদনা!

Date:

Share post:

কৃষ্ণনগরের ভাতজংলায় টানা ২৫ মিনিট পদযাত্রা করার পর শান্তিপুরে (Santipur) জনতার মাঝে মিশে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ নদিয়াতে দুটি জনসভা এবং প্রশাসনিক সভার পর কলকাতায় ফিরবেন তিনি। এদিন শান্তিপুরে নেত্রীকে দেখতে সাধারণ মানুষের মধ্যে চূড়ান্ত উন্মাদনা লক্ষ্য করা যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে শিশুদের কাছে ডেকে চকলেট বিতরণ করেন মমতা।

উত্তরবঙ্গ থেকে প্রশাসনিক সভা এবং বিভিন্ন পদযাত্রা করতে করতে আজ বৃহস্পতিবার নদীয়াতে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে বাংলার মুখ্যমন্ত্রীকে এভাবে নিজেদের মধ্যে পেয়ে উন্মাদনার পারদ চড়ছে জনগণের। এদিন সকাল এগারোটা নাগাদ কৃষ্ণনগরের ভাতজংলায় পদযাত্রা করার পর সরাসরি শান্তিপুরে জনসংযোগ করতে শুরু করেন মুখ্যমন্ত্রী। সেখানে যেমন মহিলাদের সঙ্গে হাত মেলান পাশাপাশি কন্যাশ্রীদের দেখেও এগিয়ে যান তাঁদের কাছে। পথের ধারে একদল শিশুকে কাছে ডেকে তাঁদের হাতে লজেন্স ও চকোলেট তুলে দেন। এরপরই সরাসরি শান্তিপুরে প্রশাসনিক সভায় পৌঁছে ৩১৯.৭৫ কোটি টাকা অর্থমূল্যের ৫৩৩টি জনমুখী প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...