Saturday, April 4, 2026

ভালো আছেন কবীর সুমন, দেখা হতেই বললেন ‘জয় বাংলা’: জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আগের থেকে শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে সঙ্গীতশিল্পী কবীর সুমনের। বৃহস্পতিবার, জেলা সফর সেরে সরাসরি কলকাতা মেডিক্যাল কলেজে দলের প্রাক্তন সাংসদকে দেখে বেরিয়ে একথা জানানেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কবে কবীর সুমন (Kabir Suman) হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেটা চিকিৎসকরা বলবেন বলে জানান মমতা।

বুকে সংক্রমণ নিয়ে সোমবার দুপুর ৩টে নাগাদ হাসপাতালে ভর্তি হন ‘নগর কবিয়াল’। তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। অক্সিজেন সাপোর্টে ছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। হাসপাতাল সূত্রে খবর, বুকে সংক্রমণের সঙ্গে হৃদ‌জেযন্ত্রেও সমস্যা রয়েছে সঙ্গীতশিল্পীর। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয় তাঁর। অক্সিজেন নির্ভরতাও কমেছে। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, ফুসফুস এবং হার্টের সমস্যা রয়েছে সুমনের (Kabir Suman)।

এই পরিস্থিতিতে এদিন বিকেলে কবীর সুমনকে দেখতে মেডিক্যাল কলেজে যান মুখ্যমন্ত্রী। বেরিয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানান, আগের থেকে ভালো আছেন কবীর সুমন। তাঁকে দেখে বলেছেন, জয় বাংলা। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ‘গানওয়ালা’-কে কবে ছাড়া হবে সে বিষয়ে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...