Thursday, June 25, 2026

নিলামে উঠতে চলেছে মেসির বার্সায় প্রথম সই করা কাগজ

Date:

Share post:

নিলামে উঠতে চলেছে লিওনেল মেসি বার্সেলোনায় প্রথম সই করার কাগজ। বার্সার সঙ্গে মেসি প্রথম চুক্তি করেছিলেন ২০০০ সালের ১৪ ডিসেম্বর। কাগজের একটি ন্যাপকিনে সই করে প্রথম চুক্তি করেছিলেন লিও। মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠার সঙ্গে সঙ্গে বিখ্যাত হয়েছে তাঁর সই করা সেই ন্যাপকিনও যা এবার নিলামে উঠতে চলেছে।

জানা যাচ্ছে, ন্যাপকিনটি এতদিন রেখে দিয়েছিলেন মেসির তৎকালীন স্থানীয় অভিভাবক হোরাসিয়ো গ্যাগিয়োলি। তাতে মেসি ছাড়াও সই রয়েছে বার্সেলোনার তৎকালীন টেকনিক্যাল সচিব কার্লেস রেক্সাচ এবং মেসির পরিচিত জোসেফ মারিয়া মিগুয়েলার। উল্লেখ্য, মধ্যাহ্নভোজের টেবিলে মেসির সঙ্গে প্রথম চুক্তি করেছিলেন বার্সেলোনা কর্তৃপক্ষ।

সূত্রের খবর, ফুটবলপ্রেমীদের একাংশ মেসির সই করা সেই ন্যাপকিন নিজেদের কাছে সংগ্রহে রাখতে চান। সেই কারণে নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটেনের নিলাম সংস্থা বোনহ্যামস সেই ন্যাপকিনটি নিলামে তুলতে চলেছে। আগামী ১৮ থেকে ২৭ মার্চ নিলাম পর্ব চলবে। জানা যাচ্ছে, অনলাইনে হবে নিলাম। যিনি এই সময়ের মধ্যে সব থেকে বেশি দাম দেবেন, তিনিই হবেন মেসির সই করা ন্যাপকিনটির আগামী মালিক। আশা করা হচ্ছে ন্যাপকিনটির দাম উঠতে পারে ৩ লাখ পাউন্ড থেকে ৫ লাখ পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা দাম ৩ কোটি ১৭ লাখ টাকা থেকে ৫ কোটি ২৮ লাখ টাকা।

আরও পড়ুন- হচ্ছে না মেসি-রোনাল্ডো দ্বৈরথ, মন ভাঙলো ফুটবলপ্রেমীদের

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...