Saturday, April 4, 2026

কি কারণে এশিয়ান কাপে ব্যর্থ সুনীলরা? জানালেন স্টিম্যাচ

Date:

Share post:

এএফসি এশিয়ান কাপে ব্যর্থ হয় ভারতীয় দল। তিনটে ম্যাচের মধ্যে তিনটেই হারে ইগর স্টিম্যাচের দল। আর এই হারের জন্য প্রযুক্তির সাহায্য না পাওয়াকে কাঠগড়ায় তুলেছেন সুনীল ছেত্রীদের কোচ। স্টিম্যাচের মতে , এখনকার ফুটবলে ‘জিপিএস ভেস্ট’ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এশিয়ান কাপে খেলা সব দলের কাছেই তা ছিল। কিন্তু ভারতীয় দলের কাছে তা ছিল না।

এই নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তা বলেন, “কোচ স্টিম্যাচ বলেছেন, ভারত একমাত্র দল যাদের কাছে জিপিএস ভেস্ট ছিল না। ফুটবলারদের উপর এর প্রভাব পড়ে। জিপিএস ভেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু ওই ভেস্ট আনার জন্য চারটি বিমান সংস্থা জড়িত ছিল। সেই জটিলতার কারণেই ভেস্ট আসেনি। ৪৫ লক্ষ টাকার জিনিস হারিয়েছি আমরা। নতুন করে আবার জিপিএস ভেস্ট কেনা হয়েছে। তবে সেগুলি এখনও হাতে পাওয়া যায়নি।”

আরও পড়ুন- নিলামে উঠতে চলেছে মেসির বার্সায় প্রথম সই করা কাগজ

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...