Saturday, April 4, 2026

ডার্বির আগে হুঙ্কার হাবাসের, বড় ম্যাচে নিয়ে কী বললেন তিনি?

Date:

Share post:

আগামিকাল মহা ডার্বি। শনিবার আইএসএল-এর প্রথম বড় ম্যাচ । এই ম্যাচ দিয়েই আইএসএল-এর দ্বিতীয় লেগের অভিযান শুরু করছে ইস্ট-মোহন। সুপার কাপ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে লাল-হলুদ। অপরদিকে নতুন কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া সবুজ-মেরুন।

আইএসএল-এ শেষ তিন ম্যাচে হার । বদল হয়েছে কোচের। জুয়ান ফারান্দো সরে যান বাগানের দ্বায়িত্ব থেকে। নতুন কোচ হন হাবাস। দ্বায়িত্ব নিয়েই সামনে মেগা ডার্বি। যেই ম্যাচকে ঘিরে সমর্থকদের আবেগ থাকে তুঙ্গে। চাপের ম্যাচ। যদিও একাবারেই চাপে নেি সবুজ-মেরুন কোচ। ম্যাচের আগের দিন দেখা গেল ফুরফুরে মেজাজে। বরং ডার্বি নিয়ে হুঙ্কার দিলেন তিনি। হাবাস জানান, ইস্টবেঙ্গলের কাছে কখনো হারেননি তিনি। ডার্বি নিয়ে হাবাস বলেন, “আমি কখনও কোনও ম্যাচে হারার কথা ভেবে খেলতে নামি না। মনে রাখবেন, আমি এখনও ইস্টবেঙ্গলের কাছে হারিনি। ট্রফির জন্য লড়াই করতে নামলে সব ম্যাচে জয়ের কথা ভেবেই নামতে হয়।”

মাঝে কিছুটা বিরতী, আবার বাগানের দ্বায়িত্বে হাবাস। দ্বায়িত্ব নিয়ে বাগান কোচ বলেন, “নতুন দায়িত্ব পেয়েছি। কাল আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। আমাদের ফোকাসে শুধু কালকের ম্যাচ। ডার্বির আগে নিজের উপরে চাপ কমানোর চেষ্টা করছি। সব সময়েই আমার লক্ষ্য থাকে দলকে সেরা ফর্মে রাখা। এত বড় ম্যাচের আমরা নিজেদের সব রকম ভাবে তৈরি রাখছি। জানি যে আমরা বিপক্ষের থেকে পয়েন্ট তালিকায় এগিয়ে। কিন্তু অন্য দল নিয়ে নয়, আমি ভালবাসি নিজের দলকে নিয়ে ভাবতে।”

ডার্বির আগে শক্তি বেড়েছে মোহনবাগানে। দলে যোগ দিয়েছেন জাতীয় দলে থাকা সাত ফুটবলার। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন জনি কাউকো। জনি ডার্বিতে না থাকলেও, প্রথম একাদশে থাকতে পারেন সাহাল সামাদ, অনিরুদ্ধ থাপা। সঙ্গে মনবীর সিংও রয়েছেন। আশিস রাই খেলতে পারবেন না। তবে আনোয়ার আলি এবং সাহালকে নিয়ে সমস্যা নেই।দল নিয়ে হাবাস বলেন,“গতবারের থেকে এবার ভারতীয় ফুটবলারের মান ভাল হয়েছে। বিশেষত মোহনবাগানের কথা বলব। অনেকেই জাতীয় দলের হয়ে ভাল খেলেছে। আমাদের দলটা খুবই ভাল। অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে।”

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৯ রানে অপরাজিত যশস্বী, নিজের ইনিংস নিয়ে কী বলছেন ভারতের তরুণ ব্যাটার?

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...