Wednesday, June 17, 2026

বছর শুরুতেই আমেরিকায় চার ভারতীয় পড়ুয়ার মৃত্যু! উদ্বিগ্ন ভারতীয় কনসুলেট

Date:

Share post:

এক মাসের মধ্যে চার ভারতীয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাপ বাড়ছে আমেরিকায় ভারতীয় কূটনীতিক মহলে। বৃহস্পতিবার মৃত্যু সংবাদ পাওয়া যায় ওহিও প্রদেশ থেকে। মৃতের নাম শ্রেয়স রেড্ডি বেনিগার। যদিও তাঁর মৃত্যুতে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে ভারতীয় কূটনীতিক (Indian Consulate) মহল।

নতুন বছরের শুরুতে ইলিনয়েসে (Illinois) মৃত্যু হয় উকুল ধাওয়ান নামে এক পড়ুয়ার। প্রবল ঠাণ্ডায় অবসন্ন হয়ে গিয়ে মৃত্যু হয় তাঁর, এমনটাই জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। তবে পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে কেন ঢিল ছোঁড়া দূরত্বে থাকা পুলিশ উকুলের মৃত্যুর আগে কিছু টেরই পেল না। অন্যদিকে জর্জিয়ায় (Georgia) বিবেক সাইনি নামে এক পড়ুয়ার নৃশংস মৃত্যুতে সরব হয়েছিল গোটা ভারতীয় পড়ুয়া মহল। এক ভবঘুরের মারে মৃত্যু হয় পার্টটাইম দোকানে কর্মরত ওই পড়ুয়ার। একইভাবে সোমবার মৃতদেহ উদ্ধার হয় ইন্ডিয়ানার (Indiana) পড়ুয়া মেধাবী নীল আচার্যের। নিখোঁজ ছেলেকে খুঁজে দেওয়ার আবেদন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। ঘটনায় এখনও তদন্ত চালাচ্ছে টিপক্যানয় কাউন্টি।

তারই মধ্যে আবার এক মৃত্যু সংবাদ। সিনসিনাটি (Cincinnati) বিশ্ববিদ্যালয়ের অধীন কার্ল এইচ লিন্ডনার কলেজ অফ বিজনেসের (Carl H. Lindner College of Business) পড়ুয়া শ্রেয়স রেড্ডি বেনিগারের দেহ উদ্ধার হয়। শ্রেয়সের পরিবার হায়দ্রাবাদের বাসিন্দা। কনসুলেটের পক্ষ থেকে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। যদিও শ্রেয়স আমেরিকার নাগরিকত্ব নিয়েই ওহিও-তে থাকত। তাঁর মৃত্যুর কারণ স্পষ্টভাবে কনসুলেটের পক্ষ থেকে না জানানো হলেও খুনের সন্দেহ উড়িয়ে দিচ্ছে কনসুলেট। তদন্ত শুরু করেছে ওহিও পুলিশ।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...